ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

ব্রেকিং নিউজ : আজ স্বপ্নের ফাইনালে কলকাতা ও চেন্নাইয়ের একাদশ

২০২১ অক্টোবর ১৫ ১৯:১৬:৫৪

ব্রেকিং নিউজ : আজ স্বপ্নের ফাইনালে কলকাতা ও চেন্নাইয়ের একাদশ

এখন পর্যন্ত চেন্নাই তিনবার শিরোপা ঘরে তুলেছে। অন্যদিকে কলকাতা নিয়েছে দুইবার। পরিসংখ্যানে এগিয়ে থাকা চেন্নাই চলতি আসরেও গ্রুপ পর্বে দুইবারই হারিয়েছে কলকাতাকে। তবে পরিসংখ্যান যায় বলুক। আজকের ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে।

শোনা যাচ্ছে কলকাতার বড় তারকা ক্রিকেটার আন্দ্রে রাসেল ফিট হলে জায়গা হারাতে পারেন সাকিব আল হাসান। তবে ফর্মে থাকা সাকিবকে মনে হয় না একাদশের বাহিরে রাখবেন এউইন মর্গ্যান।

কলকাতা: শুভমান গিল, ভেঙ্কেটেস আয়ার, নিতিশ রানা, রাহুল ত্রিপাঠি, এউইন মরগান, দিনেশ কার্তিক, সাকিব আল হাসান/আন্দ্রে রাসেল, সুনীল নারিন, লোকি ফার্গুসন, শিভাম মাভি ও বরুণ চক্রবর্তী।

চেন্নাই: রুতুরাজ গাইকওয়াদ, ফাফ দু প্লেসি, রবিন উথাপ্পা, মঈন আলী, আম্বাতি রাইডু, মেহেন্দ্র সিং ধোনী, রবিন্দ্র জাদেজা, ডোয়াইন ব্রাভো, শার্দুল ঠাকুর, দিপক চাহার ও জশ হ্যাজেলউড।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত