ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
টি-২০ বিশ্বকাপ শুরুর আগেই বিশ্বসেরা ৬ ক্রিকেটারের নাম জানালো আর্চার
লম্বা হওয়ায় পাকিস্তানের শাহীন শাহ আফ্রিদিকে ভিন্ন চোখে দেখছেন আর্চার। কাগিসো রাবাদার সঙ্গে আফগান তারকা রাশিদ খানের প্রশংসাও ফুটে উঠল আর্চারের কণ্ঠে। সম্প্রতি ইংলিশ সংবাদমাধ্যম দ্য ডেইলি মেইলে প্রকাশিত এক প্রতিবেদনে জফরা আর্চার তাঁর চোখে সেরা ছয় টি-টোয়েন্টি ক্রিকেটারের নাম বললেন।
যেখানে রয়েছেন, পাকিস্তানি পেসার শাহীন শাহ আফ্রিদি, আফগানিস্তানের রাশিদ খান, দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক এবং কাগিসো রাবাদা, ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেল এবং শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা। এদিকে আর্চার মনে করেন শাহীন শাহ আফ্রিদি তাঁর উচ্চতা দিয়ে ব্যাটারদের চ্যালেঞ্জ জানাতে পারেন।
তিনি বলেন, ‘একজন বাম-আর্মার হওয়ায়, তিনি ব্যাটারদের একটি ভিন্ন অ্যাঙ্গেল থেকে চ্যালেঞ্জ করেন, বল সুইং করেন এবং পরবর্তীতে একটি ইনিংসে ভাল পরিবর্তন আনতে পারেন, যা দলের জন্য বেশ গুরুত্বপূর্ণ। ৬ ফুট ৬ ইঞ্চির আফ্রিদি এমন পিচ থেকেও বাউন্স বের করেন যা অন্যরা পারে না।’
এ সময় আফগান স্পিন উইজার্ড রাশিদ খানের প্রসঙ্গে আর্চার বলেন, ‘তাঁর (রাশিদ খান) উইকেট নেওয়ার ক্ষমতা এবং বোলিং ইকোনমি দলের জন্য দারুণ কাজে আসে এবং সে এককভাবে একটি ম্যাচ জিতিয়ে আসতে পারে।’
কাগিসো রাবাদার প্রশংসা করতে ভুল করেননি জফরা আর্চার বলেন, ‘রাবাদা একজন বোলার যিনি ইনিংসের শুরুতে, মাঝখানে বা শেষে খুব ভালো। তিনি যেখানেই বোলিং করেন, সেখানেই নির্ভরযোগ্য। বেশ দ্রুতগতির পেসার, নতুন বল দিয়ে উইকেট নিতে পারেন এবং ডেথ ওভারেও বেশ কার্যকরী।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের