ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
বিশ্বকাপে ফাইনাল খেলবে এই দুই দেশ, ভবিষ্যৎবাণী করলেন ব্রেট লি
এদিকে অধিকাংশ ক্রিকেট বোদ্ধার কাছেই এবারের বিশ্বকাপে ফেভারিট ভারত, শক্তি ও আইপিএলে খেলার অভিজ্ঞতার কারণেই তাদের এগিয়ে রাখা হচ্ছে। তবে একেক বিশ্লেষকের কাছে অন্য ফেভারিটদের নাম গুলো আলাদা, ঐতিহ্যগত ভাবেই বিশ্বকাপে সব সময়ই ফেভারিট অস্ট্রেলিয়া।
ওয়ানডে বিশ্বকাপে রেকর্ড ৫ বারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, তবে ৬ বারের চেষ্টাতেও এখনো টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা হয়নি দলটির। এবার সেই আক্ষেপ ঘোচানোর স্বপ্ন দেখছে অজিরা, অ্যারন ফিঞ্চদের নিয়ে আশাবাদী অস্ট্রেলিয়ার সাবেক বিশ্বকাপ জয়ী পেসার ব্রেট লিও।
এবারের বিশ্বকাপে ফেভারিটদের নিয়ে আলোচনা করতে গিয়ে ভারত ও অস্ট্রেলিয়ার নাম আলাদা ভাবে উল্লেখ করে ব্রেট লি বলেন, “আমি মনে করি এটি সম্ভবত অস্ট্রেলিয়ার সেরা স্কোয়াড গুলোর মধ্যে একটা। ভারত অবশ্যই সেরা ক্রিকেটটাই খেলবে, তারা বিশ্বকাপও জিততে পারে।”
এদিকে অস্ট্রেলিয়ার ভালো সুযোগ আছে জানিয়ে লি বলেন, “আমি একজন দেশপ্রেমিক, তাই আমি চাই অস্ট্রেলিয়া জিতুক। আমার মনে হয় তারা জিততে পারে, কিন্তু ভারত অবশ্যই ফাইনালে উঠবে। সেই সঙ্গে আমি মনে করি, অস্ট্রেলিয়ারও ভালো সুযোগ আছে।” তিনি আরও বলেন, “ইংল্যান্ডের যে দল রয়েছে এবং তাদের অভিজ্ঞতার কারণে তারা সবসময় একটি বড় হুমকি।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের