ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
সাকিব নয়, যে বিদেশি ক্রিকেটারের পরিবর্তে একাদশে খেলবে রাসেল জানালো মাইকেল ভন
ইয়ন মর্গ্যান তো একেবারেই ছন্দে নেই। কিন্তু তিনি আবার দলের অধিনায়ক। এ দিকে রাসেল ব্যাট হাতে কার্যকরী হতে পারেন। ফিট থাকলে বলও করে দিতে পারেন। যে কারণে প্রাক্তন ব্রিটিশ অধিনায়ক মাইকেল ভন মনে করেন, আইপিএল চ্যাম্পিয়ন হতে এবং রাসেলকে জায়গা করে দিতে প্রয়োজনে কেকেআর অধিনায়ক নিজেই নিজেকে প্রথম একাদশের বাইরে রাখতে পারেন।
গোটা আইপিএল জুড়েই চূড়ান্ত খারাপ ছন্দে রয়েছেন ইয়ন মর্গ্যান। ভারতে অনুষ্ঠিত আইপিএলের প্রথম পর্বেও তাঁর পারফরম্যান্স ছিল হতাশাজনক। এমন কী সংযুক্ত আরব আমিরশাহীতেও একই ধারা অব্যাহত। যদিও তাঁর দল কলকাতা নাইট রাইডার্স আইপিএলের দ্বিতীয় পর্বে ছন্দে ফিরেছে।
ফাইনালে উঠেছে। আর দলকে চ্যাম্পিয়ন করতে মরিয়া কেকেআর অধিনায়ক। যে কারণে তিনি প্রয়োজনে নিজে দলের বাইরে থেকে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ফাইনালে সেরা একাদশ মাঠে নামাতে দু’বার ভাববেন না বলে মনে করেন ভন।
তবে ভন ক্রিকবাজকে বলেছেন, ‘পিচের উপর নির্ভর করেই কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। কারণ যখন ওরা শারজাতে খেলেছিল, তখন ওরা সেই মাঠ এবং পিচ সম্পর্কে ওয়াকিবহল ছিল।
কিন্তু দুুবাইয়ে সবটা আলাদা হবে। তবে আন্দ্রে রাসেল যদি চার ওভার বল করে দিতে পারে, তবে সম্ভবত শাকিবের জায়গায় ওকে আনা হবে।’
এরই সঙ্গে ভন যোগ করেছেন, ‘যদি আমরা মর্গ্যান প্রসঙ্গে কথা বলি, আমি ব্যক্তিগত ভাবে ওকে প্রথম একাদশের বাইরে রাখব না, কিন্তু ও যদি নিজেকে নিজেই বাদ দেয়, তবে অবাক হব না। কারণ ওর চরিত্র আমি খুব ভাল করে জানি। যাতে টিমের ভাল হয়, তার জন্য ও সব কিছুই করতে পারে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের