ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
বিশ্বকাপের আগেই সুখবর পেল শ্রীলংকান এই তিন ক্রিকেটার
এসএলসির সচিব মোহন ডি সিলভা এ বিষয়টি নিশ্চিত করেছেন। এ বছরের জুলাই মাসে ইংল্যান্ড সফরের সময় কুশল মেন্ডিস, দানুশকা গুনাথিলাকা এবং নিরোশান ডিকওয়েলাকে বায়ো-বাবলের নিয়ম ভঙ্গ করার দায়ে নিষিদ্ধ করে (এসএলসি)।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে ১ বছর এবং ঘরোয়া ক্রিকেট থেকে ৬ মাসের জন্য নিষিদ্ধ হন তারা। তবে তাদের ঘরোয়া ক্রিকেটের নিষেধাজ্ঞা তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এসএলসি।
ডি সিলভা জানান, তিন ক্রিকেটারই ঘরোয়া ক্রিকেটে নিজেদের দলের হয়ে খেলা শুরু করে দিতে পারেন। তবে তার আগে জরিমানার পূর্ণ অর্থ প্রদান করতে হবে। তাদেরকে ১০ মিলিয়ন শ্রীলঙ্কান রুপির জরিমানা করেছে এসএলসি। শ্রীলঙ্কার ইংল্যান্ড সফর চলাকালীন বায়ো-বাবল নীতি ভেঙ্গে ধরা পড়েন তিনজনই। পরবর্তীতে প্রদান করা হয় শাস্তি।
গত ১২ অক্টোবর বোর্ড মিটিংয়ে ঘরোয়া ক্রিকেটের নিষেধাজ্ঞা তুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় এসএলসি। ডি সিলভা জানান, ‘আমরা মন্ত্রণালয়কে এ বিষয়ে জানাব যে জরিমানা প্রদান করে তারা আবার ঘরোয়া ক্রিকেটে ফিরতে পারবে।’
কোভিড পরবর্তী ক্রিকেটে ঢুকে গেছে বায়ো-বাবল নীতি। এই নিয়মনীতি সঠিকভাবে মানা না হলে তা দুই দলের জন্যই বেশ হুমকির সৃষ্টি করে এবং পুরো সিরিজও অনেক সময় হুমকির মুখে পড়ে যায়। ইংল্যান্ড সফর চলাকালীন মেন্ডিস, গুনাথিলাকা এবং ডিকওয়েলা তিনজনই বায়ো-বাবলের তোয়াক্কা না করে বাইরে বের হয়ে যান এবং ডারহামের রাস্তায় তাদেরকে দেখা যায়।
তাদের ভিডিও ফুটেজ, ছবি সবকিছু ছড়িয়ে পড়তে থাকলে সকলে তা জেনে যায়, ফলে বিষয়টি নিয়ে প্রচুর সমালোচিত হতে হয় তাদেরকে।
পরবর্তীতে ১ বছরের জন্য আন্তর্জাতিক এবং ৬ মাসের জন্য ঘরোয়া ক্রিকেটে নিষিদ্ধ হতে হয় তিনজনকেই। যার কারণে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দলেও জায়গা পাননি তারা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের