ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
রক্ত, কান্না ও স্বপ্ন ভাঙ্গার বেদনা নিয়ে দেশে ফেরার অপেক্ষায় বাংলাদেশ ফুটবল দল
মালদ্বীপ ছেড়ে ঢাকায় ফিরলেই কি বেদনার ঘাঁ শুকাবে? মাঠে বিপলু আহমেদের বদন থেকে রক্ত ঝরেছে। দলের সবার হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে রেফারির দুইটি সিদ্ধান্তে। বুধবার নেপালের বিপক্ষে শেষ বাঁশির পর শেষ হয়ে গেছে জামাল ভূঁইয়াদের ফাইনাল খেলার স্বপ্ন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাসছে কয়েকটি ছবি। যার একটি বাংলাদেশ টিমের অ্যাটেডেন্ট মহসিনের। ম্যাচের পর তার কান্নায় ভেঙে পড়া ছবি মানুষের হৃদয়ে আঘাত করেছে। ছবি ভাসছে বিপলু আহমেদের মুখ কেটে হাসপাতালে ভর্তি হওয়ার। তিনটি সেলাই লেগেছে বিপলুর মুখে। সেই সঙ্গে রাকিব হোসেনসহ আরও কয়েকজন ফুটবলারের কান্না।
আসলে ছবিগুলোকে বিছিন্ন করার সুযোগ নেই। বাংলাদেশের ফুটবলের সঙ্গে এমন চিত্র লেগে আছে আষ্টে-পিষ্টে। ‘শেষ মুহূর্তে স্বপ্ন ভঙ্গ’- বাংলাদেশের ফুটবল ম্যাচ নিয়ে এমন শিরোনাম বহুবার হয়েছে। কখনও নিজেদের দোষে, কখনও প্রতিপক্ষের কারিশমায় এবং কখনও রেফারি বা সহকারি রেফারিদের ভুল সিদ্ধান্তের বলি হয়ে।
নেপালের বিপক্ষে ড্র করে টুর্নামেন্ট থেকে বাদ পড়াকে কিভাবে দেখবেন? এর ব্যাখ্যা একেকজনের কাছে একেকরকম। কেউ রেফারির সিদ্ধান্তকে সঠিক বলছেন, কেউ বাঁশিওয়ালার মুন্ডুপাত করছেন। সঠিক হোক আর বিতর্কিত হোক- রেফারির দুটি সিদ্ধান্তই বাংলাদেশকে ছিটকে দিয়েছে টুর্নামেন্ট থেকে।
বাংলাদেশের মতো বাদ পড়েছে সর্বশেষ আসরের চ্যাম্পিয়ন মালদ্বীপও। স্বাগতিক দলের খেলোয়াড়রা হোটেল ছেড়ে ঘরে ফিরে গেছেন। বাংলাদেশ চেষ্টা করেও আগে-ভাগে ফিরতে পারছেন না। কেননা আগেই ১৭ অক্টোবর করা ছিলো ফিরতি টিকিট, এগিয়ে আনার চেষ্টা করেও পারেনি টিম ম্যানেজমেন্ট। তাই হোটেলে বসেই ভারত-নেপালের ফাইনাল দেখে ফিরতে হবে পরের দিন।
কাঁটা-ছেড়া মুখ, চোখে পানি আর ভাঙা হৃদয় নিয়েই এখন দেশে ফেরার অপেক্ষায় ফুটবলাররা। অপেক্ষায় থাকতে হবে আরেকটি সাফ চ্যাম্পিয়নশিপ পর্যন্ত। সেই অপেক্ষা কবে ফুরোবে সেটাই দেখার।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের