ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে বাবরের একটাই চাওয়া
আাগামী ২৪ অক্টোবর অনুষ্ঠেয় বহুল আকাঙ্খিত সেই ম্যাচ। তার আগে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বাবর বলেন, আমাদের মনোবল উঁচুতেই আছে এবং ভারতের বিপক্ষে উদ্বোধনী ম্যাচ জিতে টুর্নামেন্টের ইতিবাচক সূচনা করতে চাই। আন্তর্জাতিক টুর্নামেন্টের শুরুর দিকে জয় পেলে স্বাভাবিকভাবেই দলের আত্মবিশ্বাস বাড়বে।
চাপের কথা স্বীকার করে বাবর বলেন, মেগা-ইভেন্টে (দলের উপর) চাপ থাকবেই। প্রতিপক্ষ ভারত হলে চাপের মাত্রাটা বেড়ে যায়। তবে পাকিস্তান পুরোপুরি মনোযোগ দিয়ে বিশ্বকাপের জন্য অনুশীলন করেছে।
এক প্রশ্নের জবাবে বাবর আজম বলেন, পাকিস্তান সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) কন্ডিশন সম্পর্কে ভালোভাবে অবগত, এটা ঠিক, কিন্তু জিততে হলে পুরো দলেরই ভালো ক্রিকেট খেলতে হবে।
খেলার প্লেয়িং অর্ডারের ব্যাপারে তিনি বলেন, আমি উইকেটরক্ষক-ব্যাটসম্যান রিজওয়ানের সঙ্গে ইনিংসের সূচনা করব, এমনটিই এখন পর্যন্ত ঠিক রয়েছে। তবে কন্ডিশন অনুযায়ী এতে পরিবর্তন আসতে পারে।
দলে থাকা দুই সিনিয়র খেলোয়াড় মালিক এবং হাফিজের ব্যাপারে বাবর বলেন, তারা দুজনই ম্যাচজয়ী এবং তাদের অভিজ্ঞতা আমাদের দারুণ সাহায্য করবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের