ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
তৃতীয় শিরোপা জয়ের লক্ষ্যে যে একাদশ নিয়ে মাঠে নামছে কলকাতা
আইপিএলের ইতিহাসে ২০১২ সালে এবং ২০১৪ সালের আসরে ফাইনাল খেলেছিল কলকাতা। ওই দুই আসরেই শিরোপা উঠেছিল তাদের হাতে। এবার আরও একটি ফাইনাল, মুখোমুখি ‘ক্যাপ্টেন কুল’ খ্যাত মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। ধোনিদের বিপক্ষে শিরোপা জয়ের লক্ষ্যে কেমন হতে পারে নাইটদের একাদশ সেটা এবার দেখে নেয়া যাক।
গত ম্যাচে দিল্লীর বিপক্ষে ওপেনিং জুটিতে দুর্দান্ত শুরু এনে দিয়েছিলেন ভেঙ্কেটেশ আইয়ার ও শুবম্যান গিল। এই দুই ব্যাটসম্যানই মূলত দলকে জয়ের ভিত গড়ে দিয়েছিলেন। ফলে ফাইনাল ম্যাচেও টপ অর্ডারে তাদের উপর থাকবে বাড়তি নজর।
কলকাতা নাইট রাইডার্সের সবচেয়ে বড় দুর্বলতার জায়গা হচ্ছে মিডল অর্ডার। গোটা টুর্নামেন্টে ব্যর্থতার ষোলকলা পূর্ণ করা দীনেশ কার্তিক কিংবা ইয়ন মরগান দুজনই থাকছেন ফাইনাল ম্যাচেও। তবে ফাইনাল ম্যাচে টপ অর্ডার ভেঙে পড়লে মিডল অর্ডারে যদি ব্যাটসম্যানরা হাল ধরতে না পারে তাহলে হয়তো এর মূল্য দিতে হতে পারে নাইটদের।
দলে চার বিদেশি ক্রিকেটারের মধ্যে ব্যাট হাতে হতাশাজনক পারফর্ম করা ইয়ন মরগানের কাছেই থাকছে অধিনায়কত্ব। অলরাউন্ডার সুনিল নারাইনের সাথে গত ম্যাচে উইকেট পাওয়া লকি ফার্গুসনও বেশ ছন্দে রয়েছেন। ফলে তারা দুজনেই একাদশে থাকার সম্ভাবনা রয়েছে প্রবল।
এদিকে সাকিব আল হাসানের বদলি হিসেবে কলকাতার একাদশে আন্দ্রে রাসেলের থাকার সম্ভাবনা খুবই কম। দলটির পরামর্শক ডেভিড হাসিও সাকিবকে একাদশে রাখার পক্ষেই কথা বলেছেন। সেই সাথে উইনিং কম্বিনেশন ধরে রেখেই ফাইনালের চেন্নাইকে কুপোকাত করার ছক কষতে পারে কলকাতার টিম ম্যানেজমেন্ট।
এক নজরে দেখে নেয়া যাক কলকাতার সম্ভাব্য সেরা একাদশ
শুবম্যান গিল, ভেঙ্কেটেশ আইয়ার, নিতিশ রানা, রাহুল ত্রিপাঠি, ইয়ন মরগান, দীনেশ কার্তিক, সাকিব আল হাসান, সুনিল নারাইন, লকি ফার্গুসন, বরুণ চক্রবর্তী, শিভাম মাভি।
দুই দলের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে শুক্রবার (১৫ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ৮টায়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের