ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
মালিককে নিষিদ্ধ ঘোষণা করলো পিসিবি
চলতি ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে নর্দার্নের হয়ে পাঁচটি ম্যাচ খেলেছেন ২৪ বছর বয়সী মালিক। যেখানে ২৪.৬০ গড়ে তার সংগ্রহ ১২৩ রান। সেমিফাইনালে বাদ পড়া দলটির পক্ষে ষষ্ঠ সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি।
পিসিবির নীতিমালার ৪.৭.১ অনুচ্ছেদের অধীনে তদন্ত শুরু করা হয়েছে মালিকের বিরুদ্ধে। এই অনুচ্ছেদে ক্রিকেটে দুর্নীতিসহ বেশ কয়েকটি অপরাধের কথা উল্লেখ করা রয়েছে।
মালিকের বিরুদ্ধে আনা নির্দিষ্ট অভিযোগের কথা উল্লেখ করেনি পিসিবি। তবে তদন্ত চলাকালীন সময়ে সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম থেকে দূরে থাকতে হবে মালিককে।
২০১৬ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ৫৬.২৫ গড়ে ২২৫ রান করেছিলেন মালিক। যা ছিলো দলের পক্ষে তৃতীয় সর্বোচ্চ। একই বছর প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় রাওয়ালপিন্ডির চাকওয়ালে বেড়ে ওঠা এই ক্রিকেটারের।
২০১৯-২০ মৌসুমে নর্দার্নের হয়ে ৫২ গড়ে ৭৮০ রান করেছিলেন মালিক। এর আগে ২০১৮-১৯ মৌসুমে লিস্ট এ টুর্নামেন্টে তিন সেঞ্চুরির সাহায্যে ৪৬৭ রান করে জাতীয় দলের দরজায় কড়া নাড়েন তিনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের