ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
ভারত নয় পাকিস্তান জিতবে
এখন পর্যন্ত আইসিসি বিশ্বকাপে ভারতকে হারাতে পারেনি পাকিস্তান। ওয়ানডে বিশ্বকাপে ৭ ম্যাচ ও টি-২০ বিশ্বকাপে ৫ ম্যাচেই ভারতের কাছে দলটিকে হার মানতে হয়েছে।
তবে এবারের টি-২০ বিশ্বকাপের এই ইতিহাস বদলে দিতে চান পাকিস্তান অধিনায়ক বারব। তার নেতৃত্বে এ পর্যন্ত ২৮ ম্যাচ খেলে ১৫টিতে জয় পেয়েছে পাকিস্তান। সাম্প্রতিক সময়ে সংযুক্ত আরব আমিরাতে খেলার অভিজ্ঞতা পাকিস্তানকে এগিয়ে রাখছে মনে করেন তিনি।
বাবর বলেন, প্রতি ম্যাচের চাপ ও তীব্রতা সম্পর্কে আমরা জানি, বিশেষ করে প্রথম ম্যাচ। আশা করি, আমরা ম্যাচটি জিততে পারবো এবং এ মোমেন্টামটা নিয়েই সামনে এগিয়ে যাব।
আত্মবিশ্বাস নিয়েই পাকিস্তান বিশ্বকাপ শুরু করবে জানিয়ে বাবর বলেন, একটি বৈশ্বিক টুর্নামেন্টের আগে একটি দল হিসাবে আপনার বিশ্বাস এবং আত্মবিশ্বাস অনেক গুরুত্বপূর্ণ। একটি দল হিসেবে আমাদের আত্মবিশ্বাস অনেক উঁচুতে।
তিনি আরো বলেন, আমরা অতীত নিয়ে নয়, ভবিষ্যৎ নিয়ে ভাবছি। আমরা সেটার জন্য প্রস্তুতি নিচ্ছি। আমরা পুরোপুরি প্রস্তুত এবং ভালো ক্রিকেট খেলার বিষয়ে আমি আত্মবিশ্বাসী।
সংযুক্ত আরব আমিরাতে খেলার অভিজ্ঞতা অনেক বেশি পাকিস্তানের। সেই অভিজ্ঞতা সহায়ক হবে উল্লেখ করে বাবর বলেন, গত তিন-চার বছর ধরে আমরা আমিরাতে ক্রিকেট খেলছি এবং এখানকার কন্ডিশন সম্পর্কে আমরা ভাল জানি।
তিনি যোগ করেন, উইকেটের আচরণ এবং কিভাবে ব্যাটসম্যানদের তা মানিয়ে নিতে হবে আমাদের সেটা ভালভাবে জানা আছে। ম্যাচের দিনে যে দল ভালো ক্রিকেট খেলবে তারাই জিতবে। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, তাহলে আমি বলবো আমরাই জিততে যাচ্ছি।
বিশ্বকাপে পাকিস্তানের কোচিং প্যানেল থাকছেন অস্ট্রেলিয়ার সাবেক মারকুটে ওপেনার ম্যাথু হেইডেন ও দক্ষিণ আফ্রিকার পেসার ভারনন ফিলান্ডার।
এ বিষয়ে বাবর বলেন, হেইডেন-ফিলান্ডারের রয়েছে বিশাল অভিজ্ঞতার ভান্ডার। আমাদের লক্ষ্য থাকবে যত তাড়াতাড়ি সম্ভব তাদের কাছ থেকে শিক্ষা নেয়া। দ্রুত শেখা ও তাদের সাথে মিশে যাওয়ার ক্ষমতা ছেলেদেরও আছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের