ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
আউট হয়ে ফিরলেন আফিফ,৯ ওভার শেষ দেখেনিন সর্বশেষ স্কোর
আশা জাগিয়ে ফিরলেন আফিফ:
দলীয় ১৫ রানে তিন উইকেট পড়ার পর হাল ধরার চেষ্টা করেন সৌম্য সরকার ও আফিফ হোসেন ধ্রুব। ৩৭ রানের জুটি গড়েন তারা। ব্যক্তিগত ১৭ রানে বেঞ্জামিন হোয়াইটের বলে বোল্ড হয়ে ফেরেন ধ্রুব। উইকেটে আছেন সৌম্য সরকার ও নুরুল হাসান সোহান।
তিন ওভারে তিন উইকেট নেই বাংলাদেশের:
বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই দুই ওপেনারকে হারিয়েছে বাংলাদেশ। মাত্র ৩ রান করে ড্রেসিং রুমে ফিরেছেন নাইম শেখ। লিটন দাসকে ব্যক্তিগত এক রানে বোল্ড করেছেন জসুয়া লিটেল।
নাইমকে ফেরানোর পর মুশফিকুর রহিমকেও ফিরিয়েছেন ক্রেইগ ইয়াং। তাঁর ব্যাটে এসেছে মাত্র ৪ রান।
প্রথম ইনিংস বিবরণী:
আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে এ দিন টসে জিতে ব্যাটিংয়ে নামে আয়ারল্যান্ড। শুরু থেকেই আগ্রাসী ভঙ্গিতে খেলতে থাকে আইরিশ ওপেনাররা। উদ্বোধনী জুটিতে ৩৩ রান তোলে তারা।
পল স্টার্লিংকে ২২ রানে ফেরান স্পিনার নাসুম আহমেদ। এরপর দলীয় ৬৪ রানে দ্বিতীয় উইকেট পড়ে আয়ারল্যান্ডের। অ্যান্ড্রু বালবির্নিকে ২৫ রানে ফিরিয়েছেন তাসকিন আহমেদ। আইরিশ দুই ওপেনারকেই বোল্ড করে ফিরিয়েছে বাংলাদেশের বোলাররা।
বালবির্নিকে ফেরানোর পর জর্জ ডকরেলকেও (৯) ফিরিয়েছেন তাসকিন। অপরপ্রান্তে আগ্রাসী ভঙ্গিতে হাফ সেঞ্চুরি করেন ডিলানি। শেষ পর্যন্ত ৮৮ রানে অপরাজিত থাকেন তিনি। ৫০ বলে খেলা এই ইনিংসে ছিল তিনটি চার ও আটটি ছক্কার মার।
হ্যারি টেক্টর অপরাজিত থাকেন ২৩ রানে। বাংলাদেশের বোলারদের মধ্যে ২৬ রান খরচায় দুই উইকেট নেন তাসকিন।
সংক্ষিপ্ত স্কোর:
আয়ারল্যান্ড: ১৭৭/৩ (২০ ওভার)
(ডিলানি ৮৮*, বালবির্নি ২৫; তাসকিন ২/২৬)
বাংলাদেশ: ৫৭/৪ (৮.৩ ওভার)
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের