ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
টি-২০ বিশ্বকাপ: বিপাকে বাংলাদেশ হেরে যেতে পারে আয়ারল্যান্ডের কাছে দেখুন স্কোর
প্রথমে ব্যাট করতে নেমে আয়ারল্যান্ড সংগ্রহ করে ১৭৭ রান। গ্যারেথ ডিলানি ৫০ বলের মোকাবেলায় ৮৮ রানে অপরাজিত ছিলেন সর্বোচ্চ স্কোরার, হাঁকান ৩টি চার ও ৮টি ছক্কা। এছাড়া হ্যারি টেক্টর ২৩ বলে ২৩ রান করে অপরাজিত থাকেন। অন্যান্যদের মধ্যে পল স্টার্লিং ১৬ বলে ২২, অ্যান্ড্রু বালবির্নি ২২ বলে ২৫ ও জর্জ ডকরেল ৯ বলে ৯ রান করেন।
যদিও বাংলাদেশ তেমন আঘাত আনতে পারেনি উইকেটে তারপরও তাসকিন আহমেদ দুটি ও নাসুম আহমেদ একটি উইকেট শিকার করেন। তাসকিন, সৌম্য সরকার ও মেহেদী হাসান নিয়ন্ত্রিত বোলিং করলেও খরুচে ছিলেন মুস্তাফিজুর রহমান, নাসুম, শরিফুল ইসলাম।
আয়ারল্যান্ডের দেয়া রানের মোকাবেলা করতে নেমে প্রথম ওভারেই বাংলাদেশ হারায় নাঈম শেখকে। ফর্মের সাথে ধুঁকতে থাকা ওপেনার ৪ বলে ৩ রান করে ক্রেইগ ইয়ংয়ের বলে ক্যাচ তুলে দেন সিমি সিংয়ের হাতে।
পরের ওভারে লিটন (৩ বলে ১ রান) জশ লিটলের বলে বোল্ড হলে দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ, দলীয় ৫ রানেই। চার নম্বরে নেমে থিতু হতে পারেননি মুশফিকুর রহিমও। ৪ বলে ৪ রান করে ইয়ংয়ের বলে বোল্ড হন তিনি।
এই প্রতিবেদন লেখার সময় ২.৩ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৬ রান। ক্রিজে রয়েছেন সৌম্য সরকার ও আফিফ হোসেন ধ্রুব।
আইসিসি কর্তৃক টেলিভিশন প্রোডাকশন না থাকায় শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচের মত এই ম্যাচটিও টিভি পর্দায় দেখা হবে না দর্শকদের। তবে বল বাই বল লাইভ স্কোর দেখা যাচ্ছে বিডিক্রিকটাইমের ওয়েবসাইট ও অ্যাপে।
বাংলাদেশ একাদশ : লিটন দাস (অধিনায়ক), নাঈম শেখ, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান, শামীম হোসেন পাটোয়ারি, শেখ মেহেদী হাসান, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন (১২তম সদস্য)।
আয়ারল্যান্ড একাদশ : অ্যান্ড্রু বালবির্নি, ক্রেইগ ইয়ং, কার্টিন ক্যামফার, গ্যারেথ ডিলানি, জর্জ ডকরেল, হ্যারি টেক্টর, জশুয়া লিটল, মার্ক অ্যাডায়ার, নেইল রক, পল স্টার্লিং, সিমি সিং।
স্কোরকার্ড
টস : আয়ারল্যান্ড
আয়ারল্যান্ড ১৭৭/৩ (২০ ওভার)ডিলানি ৮৮*, স্টার্লিং ২২, বালবির্নি ২৫, টেক্টর ২৩*, ডকরেল ৯তাসকিন ৪-০-২৬-২, নাসুম ৩-০-৩৩-১, মুস্তাফিজ ৪-০-৪০-০, মেহেদী ৩-০-১৫-০, সৌম্য ২-০-১৩-০, শরিফুল ৪-০-৪১-০
বাংলাদেশ ১৬/৩ (২.৩ ওভার)নাঈম ৩, লিটন ১, মুশফিক ৪ইয়ং ২-০-১১-২, লিটল ১-০-৬-১
জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ১৭৮ রান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের