ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
নিশ্চিত হারা ম্যাচ জয়লাভ করে ১টি পুরস্কারসহ যত টাকা পেলেন সাকিব
বুধবার (১৩ অক্টোবর) দ্বিতীয় কোয়ালিফায়ারের হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছিল দিল্লী ক্যাপিটালস ও কলকাতা নাইট রাইডার্স। টস জিতে প্রথমে দিল্লইকে ব্যাটিংয়ে পাঠায় কলকাতা।
কলকাতার নিয়ন্ত্রিত বোলিংয়ে দিল্লী দ্রুত রান তুলতে ব্যর্থ হয়। তবে উইকেটে থিতু হয়ে আতঙ্ক ছড়াচ্ছিলেন শিখর ধাওয়ান। ৩৯ বলে ৩৬ রান করা ধাওয়ান শেষপর্যন্ত সাজঘরে ফেরেন সাকিবের প্রচেষ্টায়।
ইনিংসের ১৫তম ওভারে বরুণ চক্রবর্তীর করা প্রথম বলে ধাওয়ান ক্যাচ তুলে দেন পয়েন্ট অঞ্চলে। বল তালুবন্দী করা মোটেও সহজ ছিল না। ডাইভ দিয়ে সাকিব অবিশ্বাস্যভাবে মুঠোয় ভরেন ধাওয়ানের ব্যাট স্পর্শ করে আসা বল।
এই দারুণ ক্যাচের জন্য সাকিব পেয়েছেন ম্যাচের সেরা ক্যাচের পুরস্কার- ভিভো পারফেক্ট ক্যাচ অব দ্য ম্যাচ। এই খেতাবের পুরস্কার স্বরূপ এক লাখ রুপিও (বাংলাদেশি মুদ্রায় তা প্রায় ১ লাখ ২০ টাকা) পাবেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার।
আগামী ১৫ অক্টোবর চেন্নাই সুপার কিংসের বিপক্ষে এবারের আইপিএলের ফাইনাল খেলবে কলকাতা নাইট রাইডার্স।
গত ৪ ম্যাচ ধরেই সাকিব আছেন একাদশে, দলও আছে জয়ের ছন্দে। ফাইনালেও নিশ্চয়ই ‘লাকি চার্ম’কে দলে ধরে রাখতে চাইবে আইপিএলের জনপ্রিয় দলটি!
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের