ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
দলকে ফাইনালে তোলার পুরো কৃতিত্ব যাকে দিলো কলকাতা
প্লে-অফ নিশ্চিতের পাশাপাশি ফাইনালেও পৌঁছে গেছে দলটি। কলকাতার এমন সাফল্যের পুরো কৃতিত্ব প্রধান কোচ ব্রেন্ডন ম্যাককালামকে দিলেন ডেভিড হাসি।
আইপিএলের প্রথম পর্বে নিজেদের সাত ম্যাচের পাঁচটিতেই হেরেছিল কলকাতা। তবে সংযুক্ত আরব আমিরাতে দ্বিতীয় পর্বে ঘুরে দাঁড়ায় দলটি। শেষ সাত ম্যাচের পাঁচটিতে জয় তুলে নিয়ে শেষ চারের টিকিট নিশ্চিত করে তারা। এরপর এলিমিনেটরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও দ্বিতীয় কোয়ালিফায়ারে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে ফাইনালে ওঠে কলকাতা।
কঠিন সমীকরণের সামনে থেকে ক্রিকেটারদের মানসিকভাবে উৎসাহ যুগিয়েছেন ম্যাককালাম। সে কারণে ম্যাককালামকে প্রশংসায় ভাসান কলকাতার ব্যাটিং পরামর্শক হাসি।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সে (ম্যাককালাম) আসলে এই অবস্থানে থেকে যা করে দেখিয়েছে তা অসম্ভব। এটা অসাধারণ। আমরা পয়েন্ট টেবিলে সপ্তম স্থানে ছিলাম ছিলাম এবং মোটেও দুর্দান্ত ক্রিকেট খেলিনি। সে সেই অবস্থা থেকে পুরোপুরি মোড় ঘুরিয়ে দিয়েছে। সে সবাইকে নতুন করে জীবন দান করেছে। সে দলকেও স্বস্তির জায়গায় রেখেছে।’
আইপিএলে তৃতীয়বারের মতো কলকাতাকে ফাইনালে তোলার পুরো কৃতিত্ব ম্যাককালাম দাবি করার যোগ্যতা রাখেন বলে মনে করেন হাসি। দলের সবাই এই কিউই কোচের ওপর দারুণ সন্তুষ্ট বলে জানিয়েছেন তিনি।
সাবেক এই অজি ক্রিকেটার বলেন, ‘সবাই খুশি, সবাই হাসছে, এবং ম্যাককালাম চাইলে নিজেই অনেক কৃতিত্ব নিতে পারে বলে মনে করি। তবে আমি জানি সে তেমনটি করবে না কারণ সে খুবই নম্র মানুষ। কিন্তু আইপিএলের এই অংশে সে যা করে দেখিয়েছে তার জন্য ওর অনেক কৃতিত্ব দাবি করা উচিত।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের