ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
এইমাত্র পাওয়া : ব্রাজিলের জন্য অনেক বড় সুখবর
লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাইয়ে ৯ ম্যাচের ৯টিতে জিতেই শীর্ষে তিতের ব্রাজিল। ২৭ পয়েন্ট নিয়ে ব্রাজিল শীর্ষে আর তাদের চেয়ে ৮ পয়েন্ট পিছিয়ে আর্জেন্টিনা। এমন দলের বিপক্ষে চোখ রাঙিয়েছিল তলানির ভেনিজুয়েলা। ১০ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে তালিকায় একদম শেষে তারা।
কিন্তু নিজেদের মাঠে ১১ মিনিটে এরিক রামিরেসের গোলে লিড নেয় তারা। ব্রাজিল রক্ষণে অরক্ষিত থাকা এই ফরোয়ার্ড এলিসনকে কোনো সুযোগ না দিয়ে বল পাঠান দূরের পোস্টে। গোল খাওয়ার পরও তেড়েফুঁড়ে খেলতে পারছে না ব্রাজিল। বল দখলে এগিয়ে থেকে আক্রমণও করেছে; কিন্তু পোস্টে রাখতে পারছিল না শট। প্রথমার্ধে চার শটের একটিও ছিল না পোস্টে। উল্টো দিকে ভেনিজুয়েলার তিন শট পোস্টে। কাউন্টার অ্যাটাকে তারা ব্যবধান বাড়ানোর সুযোগও তৈরি করেছিল। ৪৩ মিনিটে যেমন পিনারান্দার শট এলিসন না ঠেকালে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের ম্যাচে ফেরা আরো কঠিন হয়ে যায়।
ভীষণভাবে মিস করছিল তাদের সেরা তারকা নেইমারকে। তিনি থাকলে অ্যাটাকিং থার্ডে সৃষ্টিশীলতা বাড়ে, মসৃণ হয় গোলের পথ। না থাকলে পয়েন্ট হারানোর শঙ্কা তৈরি হয় এবং জয়ের পথটাও কঠিন হয়ে যায়। তবে বিরতির পর খেলায় কিছুটা উন্নতি হয়, আক্রমণের ধারও বাড়তে থাকে। ৫৭ মিনিটে রাফিনিয়ার ফ্রি কিকে থিয়াগো সিলভার হেড প্রথম জালে পৌঁছলেও তা আটকে যায় অফসাইডের ফাঁদে। ৭১ মিনিটে তারা প্রথম লক্ষ্যে শট নেয় এবং সেটিই গোলে সুফলা হয়।
এটি ছিল মার্কিনিয়োসের হেড, রাফিনিয়ার কর্নার কিকে এই পিএসজি সেন্টার ব্যাকের জোরালো হেড গোলরক্ষককে ফাঁকি দিয়ে জালে পৌঁছলে ম্যাচে ফেরে ব্রাজিল। এই গোলদাতাও স্বীকার করেছেন, ‘এই ম্যাচটা কঠিন ছিল, নিজেদের মানের চেয়ে খারাপ পারফরম করে ম্যাচ শুরু করেছিলাম আমরা। তবে দ্বিতীয়ার্ধের পারফরম্যান্সই আমাদের ইতিবাচক ফল এনে দেয়।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?