ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
আবারও পাকিস্তান সফরে আসবে নিউজল্যান্ড
গত ১১ সেপ্টেম্বর ১৮ বছরের মধ্যে প্রথমবার পাকিস্তানে পা রেখেছিল নিউ জিল্যান্ড। দুই দলের তিনটি ওয়ানডে ও পাঁচটি টি-২০ খেলার কথা ছিল। ১৭ সেপ্টেম্বর প্রথম ওয়ানডে শুরুর মিনিটখানেক আগে ‘সুনির্দিষ্ট ও বিশ্বাসযোগ্য হুমকি’ পাওয়ার কথা বলে পাকিস্তান ছাড়ে ব্ল্যাকক্যাপসরা।
এ ব্যাপারে বিস্তারিত কিছুই বলেনি এনজেডসি। তাদের দেখাদেখি চার দিন পর ইংল্যান্ড ক্রিকেট বোর্ডও (ইসিবি) পুরুষ ও নারী দল পাঠানোর পরিকল্পনা বাতিল করে। যা নিয়ে ক্রিকেট বিশ্বে শুরু হয় তুমুল সমালোচনা।
বৃহস্পতিবার ইন্টার প্রভিন্সিয়াল কো-অর্ডিনেশনে সিনেট স্ট্যান্ডিং কমিটিতে রমিজ বলেন, পাকিস্তানের চাপে পড়ে ‘এখন নতুন করে সফরসূচি’ করতে চাইছে এনজেডসি। তিনি বলেন, ‘এনজেডসি ক্রিকেট পাকিস্তানে নতুন করে তাদের দল পাঠানোর ইচ্ছা প্রকাশ করেছে। আগামী কয়েক দিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত নেওয়া হবে।’
আগের সফর বাতিলের প্রতিবাদে কমিটির চেয়ারম্যান রাজা রাব্বানি পিসিবি প্রধানকে নিউজিল্যান্ডের এই প্রস্তাব প্রত্যাখ্যান করতে বলেন। জবাবে রমিজ বলেন, ‘তাদের সঙ্গে আমাদের থাকতে হবে। কিন্তু আমরা তাদের বলতে পারি পাকিস্তানের শর্ত মেনে তারা প্রস্তুত থাকলে আমাদের সমস্যা নেই।’
২০২২ সালের নভেম্বরের দিকে এই সফর হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন রমিজ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ