ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
টি-২০ বিশ্বকাপে ব্যাটসম্যান থাকছেন না সাকিব, রিয়াদ, মুশফিকরা
আগামী ১৯ অক্টোবর ওমান এবং সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাচ্ছে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই টুর্নামেন্ট দিয়েই সকল ধরনের ক্রিকেটে ব্যাটার শব্দটির ব্যবহার শুরু হতে যাচ্ছে।
গত মাসে ক্রিকেটের আইনপ্রণেতা সংস্থা মেরিলেবোন ক্রিকেট ক্লাব (এমসিসি) ঘোষণা দেয় যে তারা ব্যাটসম্যান শব্দটির পরিবর্তে ব্যাটার ব্যবহার করবে। এমসিসি আরও জানায় ক্রিকেট খেলাটি সবার জন্যই এবং এখানে এমন শব্দ ব্যবহার করতে হবে যেগুলো লিঙ্গ নিরপেক্ষ।
গতমাসে ব্যাটার শব্দটি ব্যবহারের প্রসঙ্গে এমসিসির ক্রিকেট ও অপারেশন্স বিষয়ক সহকারী সচিব জেমি কক্স জানান, ‘এমসিসি বিশ্বাস করে ক্রিকেট খেলাটি সবার জন্যই এবং আধুনিক যুগে খেলাটির বদলে যাওয়া চিত্রকেই তুলে ধরছে এই পদক্ষেপ।’
‘ক্রিকেটীয় ভাষায় ব্যাটার শব্দটির ব্যবহার এখন সময়োপযোগী। এটাই উপযুক্ত সময় এই সিদ্ধান্তটিকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানোর। আজ এটার ঘোষণা দিতে পেরেও আমরা দারুণ উচ্ছ্বসিত।’
আগে নারীদের ক্রিকেটে ব্যাটসম্যানের পরিবর্তে ব্যাটার ব্যবহার করা হত। কিন্তু এখন থেকে সকল ধরনের ক্রিকেটেই ব্যবহৃত হবে ব্যাটার শব্দটি। এ প্রসঙ্গে আইসিসি জানায় গত চার বছর ধরেই তারা ব্যাটার শব্দটি ব্যবহার করে আসছেন এবং সেটা তাদের ধারাভাষ্য প্যানেল এবং ওয়েবসাইটগুলোতেও প্রতিফলিত হচ্ছে। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে সকল ক্ষেত্রে এই শব্দটির ব্যবহার সবার জন্যই হতে যাচ্ছে একটি নতুন পরিবর্তন।
এ প্রসঙ্গে আইসিসির ভারপ্রাপ্ত সিইও জিওফ অ্যালারডাইস এক বিবৃতিতে জানান, ‘আইসিসি ব্যাটার শব্দটিকে বেশ কিছুদিন ধরেই ব্যবহার করে আসছে বিভিন্ন চ্যানেল এবং ধারাভাষ্য প্যানেলে। ক্রিকেটের আইনে এটিকে অন্তর্গত করার যে সিদ্ধান্ত এমসিসি নিয়েছে সেটিকে আমরা অবশ্যই স্বাগত জানাচ্ছি।’
‘এখন থেকে বোলার, ফিল্ডার এবং উইকেটকিপার শব্দগুলোর মত ব্যাটার শব্দটিও লিঙ্গ নিরপেক্ষ হয়ে গেল।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)