ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

আজ মাঠে নামছে টাইগাররা,খেলাটি সরাসরি দেখবেন যেভাবে

২০২১ অক্টোবর ০৮ ১৫:২১:০৪

আজ মাঠে নামছে টাইগাররা,খেলাটি সরাসরি দেখবেন যেভাবে

দেশের প্রথম স্পোর্টস চ্যানেল টি স্পোর্টস সরাসরি সম্প্রচার করবে ম্যাচটি। শুক্রবার সকালে খবরটি নিশ্চিত করেছে টি স্পোর্টস কর্তৃপক্ষ। আজকের অনানুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ খেলে আগামীকাল (শনিবার) আরব আমিরাত যাওয়ার কথা রয়েছে বাংলাদেশ দলের। তবে এটি একদিন পিছিয়ে রোববারও হতে আমিরাত যাত্রা।

সেখানে গিয়ে ১২ অক্টোবর শ্রীলঙ্কা ও ১৪ অক্টোবর আয়ারল্যান্ডের বিপক্ষে দুইটি আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। সে দুই ম্যাচও টিভিতে দেখানো হবে কি না তা পরে জানিয়ে দেবে টি স্পোর্টস।

টি-স্পোর্টস ইউটিউব লিংক নিচে-https://youtube.com/c/TSportsbd

দুইটি আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ খেলে আগামী ১৫ অক্টোবর ফের ওমানে চলে যাবে বাংলাদেশ দল। সেখানে ১৭ অক্টোবর থেকে শুরু হবে বিশ্বকাপ মিশন। প্রথম ম্যাচে প্রতিপক্ষ স্কটল্যান্ড। পরে ১৯ তারিখ ওমান ও ২১ তারিখ পাপুয়া নিউগিনির মুখোমুখি হবে টাইগাররা।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত