ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
এইমাত্র পাওয়া : নতুন করে বিপদে পড়লো বাংলাদেশ
সাফ চ্যাম্পিয়নশিপে গতকাল মালের রাশমি ধান্দু স্টেডিয়ামে মালদ্বীপের কাছে ২-০ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। স্বাগতিকদের হয়ে একটি করে গোল করেন হামজা মোহাম্মদ ও আলি আশফাক। এই হারে ফাইনালের রাস্তা অনেকটাই কঠিন হয়ে গেল জামাল ভূঁইয়াদের জন্য।
গত ১ অক্টোবর শ্রীলংকাকে ১-০ ব্যবধানে হারিয়ে টুর্নামেন্ট শুরু করে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ভারতের সাথে ১-১ গোলে ড্র করে অস্কার ব্রুজেনের শিষ্যরা। তাতেই বড় স্বপ্ন দেখা শুরু করেছিল লাল সবুজের ভক্ত-সমর্থকরা। কিন্তু মালদ্বীপের কাছে হেরে সে স্বপ্ন এখন অনেকটাই আকাশকুসুম কল্পনার মতো।
পুরো ম্যাচে আধিপত্য দেখিয়েছে মালদ্বীপ। স্বাগতিকদের একের পর এক আক্রমণ ফেরাতেই ব্যস্ত সময় পার করতে হয়েছে বাংলাদেশের রক্ষণকে। বিপরীতে ভুল পাস এবং পরিকল্পনাহীন ফুটবল ভুগিয়েছে লাল সবুজের দলকে।
প্রথমার্ধে গোলমুখ খুলতে না পারা মালদ্বীপ ম্যাচের ৫৫ মিনিটে এগিয়ে যায়। অসাধারণ এক বাইসাইকেল কিকে লক্ষ্যভেদ করেন হামজা। ৭৩ মিনিটে নিজেদের ডি বক্সে নাইজ হাসানকে ফাউল করেন সোহেল রানা। রেফারি পেনাল্টির বাঁশি বাজান। স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন আশফাক।
ম্যাচ হারলেও টেবিলে অবনমন হয়নি বাংলাদেশের। চার পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে তারা। ছয় পয়েন্ট পাওয়া নেপালের অবস্থান শীর্ষে। আগামী ১৩ অক্টোবর হিমালয় কন্যাদের হারাতে পারলে ফাইনালে যাওয়ার সম্ভাবনা থাকবে জামালদের।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)