ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
এক ওভারে ১ রান দিয়ে উইকেট সাকিবের প্রশংসা করে যা বললেন মরগান
গ্রুপ পর্বে নিজেদের ১৩তম ম্যাচে সুযোগ পেয়েই সাকিব প্রমান করেছিলেন কেন তিনি বিশ্বসেরাদের কাতারে। ওই ম্যাচে তিনি বল হাতে ৪ ওভার করে ২০ রানের বিনিময়ে দখলে নিয়েছিলেন ১ উইকেট। সেই সাথে একটি দুর্দান্ত রানআউট করেও নজর কেড়েছিলেন ম্যাচে। ওই ম্যাচ শেষে অধিনায়ক মরগান সাকিবের প্রশংসা করে বলেছিলেন একাদশে সাকিবের থাকাটা দলের জন্য বাড়তি পাওয়া। এমনকি ম্যাচে সাকিব প্রভাব বিস্তার করে খেলেছিলেন এমনটাও জানিয়েছিলেন মরগান।
এরপর গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে রাজস্থান রয়্যালসের মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স। এই ম্যাচের একাদশে সুযোগ পেয়ে আবারও জ্বলে উঠেছেন সাকিব। ১ ওভার বোলিং করার সুযোগ দেয়া হলেও ১ রানের বিনিময়ে সাকিব নিয়েছেন ১টি উইকেট।
পরবর্তী সময়ে সাকিবের হাতে আর বল তুলে না দেয়া হলেও ম্যাচ শেষে ইয়ন মরগান প্রশংসায় ভাসিয়েছেন সাকিবকে। আন্দ্রে রাসেল ইনজুরিতে একাদশের বাইরে থাকার কারনে দলে যে শূন্যতা দেখা দিয়েছিল তা সাকিবকে দিয়েই পূরণ করা সম্ভব হচ্ছে বলেও মন্তব্য করেন মরগান।
রাজস্থান রয়্যালসের বিপক্ষে ৮৬ রানের ব্যবধানে ম্যাচ জয়ের পর নাইট রাইডার্স অধিনায়ক বলেন, ‘’সাকিব দলে ফিরে গত দুই ম্যাচে দুর্দান্ত পারফর্ম করেছে। রাসেল না থাকা মানে একজন স্পেশালিস্ট ব্যাটসম্যান ও স্পেশালিস্ট বোলারের দলে না থাকা। রাসেলের অভাব সাকিব খুব সহজেই পূরণ করেছে। দলে বড় ভূমিকা রাখছে।‘’
উল্লেখ্য, চলতি আসরে সাকিব আল হাসান কলকাতা নাইট রাইডার্সের হয়ে এখন পর্যন্ত খেলেছেন সর্বমোট ৫ ম্যাচ। যেখানে তিনি নিয়েছেন ৪টি উইকেট। ৬.৮০ ইকোনোমিতে সাকিবের গড় ২৫.৫০। সাকিবের দল কলকাতা নাইট রাইডার্স গ্রুপ পর্বে নিজেদের ১৪ ম্যাচের মধ্যে ৭টিতে জয় তুলে নিয়ে ইতোমধ্যেই প্লে অফ নিশ্চিতের দ্বারপ্রান্তে রয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)