ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
আইপিএল ১৪ আসরে ১ম ক্রিকেটার হিসেবে ১টি রেকর্ড গড়লেন সাকিব
১ ওভার বল করে দিলেন মাত্র ১ রান। উইকেটও নিলেন ১টি। তার এমন দুর্দান্ত বোলিং ম্যাচ পার্থক্য গড়ে দেয়। মোস্তাফিজের রাজস্থানকে বিধ্বস্ত করে প্লে-অফ নিশ্চিত করল কলকাতা নাইট রাইডার্স।
৮৬ রানের বিশাল জয় পেয়েছে সাকিবের কলকাতা। শারজায় নিজেদের লিগ পর্বের শেষ ম্যাচে টস জিতে কেকেআরকে ব্যাটিংয়ে আমন্ত্রণ রাজস্থান রয়্যালস।
কেকেআর ব্যাটাররা মোস্তাফিজদের তুলোধোনো করে ৪ উইকেটে ১৭১ রান তোলে। ওপেনার শুভমান গিল করেন ৫৬ রান। ভেঙ্কটেশ আয়ার ৩৮ ও রাহুল তেওয়াতিয়া করেন ২১ রান।মোস্তাফিজুর রহমান ৪ ওভারে দেন ৩১ রান।
জবাবে ব্যাট করতে নেমে ১৬.১ ওভার টিকে ৮৫ রানে অলআউট হয়ে গেছে রাজস্থান। দলটির পক্ষে মাত্র দুজন দুই অংকের ঘরে পৌঁছুতে পেরেছেন। মিডল অর্ডারে রাহুল তেওয়াতিয়া ৩৬ বলে খেলে করেছেন ৪৪ রান। ১৮ রান করেন শিভাম দুবে।
শুরুতেই সাকিবের তোপের মুখে পড়ে রাজস্থান। কলকাতার হয়ে প্রথম ওভারেই বোলিং করতে আসেন সাকিব। রাজস্থানের ওপেনার জসস্বি জশওয়াল ওভারের তৃতীয় বলেই সাকিবের বলে সরাসরি বোল্ড হন। শূন্য রানে ফেরেন তিনি।
এই উইকেটের মধ্য দিয়ে সাকিব করে নিলেন অন্যন্য একটি রেকর্ড। আইপিএল ১৪ আসরের ১ম স্পিনার হিসেবে ইনিংসের প্রথম ওভারে বোলিং করতে এসে উইকেট তুলে নিলেন।
এররপর শিভাম মাভি এবং লকি ফার্গুসনের অসাধারণ বোলিংয়ে একের পর এক উইকেট হারাতে থাকে রাজস্থান। শিভাম মাভি নেন ৪ উইকেট এবং লকি ফার্গুসন নেন ৩ উইকেট। বরুন চক্রবর্তী নেন ১ উইকেট।
এ জয়ের পর ১৪ ম্যাচে কেকেআরের পয়েন্ট এখন ১৪। প্লে-অফ প্রায় নিশ্চিত। শুক্রবার সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে খেলবে রোহিত শর্মার মুম্বাই। বড় ব্যবধানে জিতে কেকেআরের সঙ্গে পয়েন্ট সমান হলেও রান রেটে এগিয়ে থাকবে সাকিবের কলকাতা ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)