ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
তামিমের জন্য নতুন বার্তা দিল ভাইরাহাওয়া গ্ল্যাডিয়েটর্স
১৭ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের হয়ে না খেলার সিদ্ধান্ত বেশ আগেই নিয়েছেন তামিম ইকবাল। ডিপিএলে পাওয়া চোট দীর্ঘ সময় ধরে বয়ে বেড়ানোর কারনে মিস করেছিলেন ঘরের মাঠে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজও।
পুনর্বাসন প্রক্রিয়া পুরোপুরি শেষে আবারও প্রতিযোগিতামূলক ক্রিকেটে তামিমের ফেরা ছিলো এই ইপিএল দিয়েই। ভাইরাহাওয়া গ্ল্যাডিয়েটর্সের পক্ষ থেকে তামিমকে পাওয়ার জন্য যোগাযোগ করা হলে তার পক্ষ থেকেও সবুজ সংকেত পেলে শেষ পর্যন্ত টুর্নামেন্ট খেলতে নেপালে গিয়েছিলেন তামিম।
প্রথমবারের মত অনুষ্ঠিত হওয়া এই টুর্নামেন্টে অবশ্য তামিম ইকবালের দল পৌঁছে গিয়েছিল কোয়ালিফায়ার পর্ব পর্যন্ত। শেষ কোয়ালিফায়ার ম্যাচে হারের কারনে ফাইনালে খেলতে পারেনি ভাইরাহাওয়া।
এদিকে কোয়ালিফায়ার পর্ব না খেলেই ইনজুরির কারনে দেশে ফেরাত আসা তামিমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে ভাইরাহাওয়া গ্ল্যাডিয়েটর্স। টাইগারদের ওয়ানডে অধিনায়ককে ‘শের-ই-বাংলা’ আখ্যা দিয়ে ভাইরাহাওয়ার পক্ষ থেকে বলা হয়েছে, ‘’ধন্যবাদ শের-ই-বাংলা তামিম ইকবাল। দলে আপনার উপস্থিতিতে গ্ল্যাডিয়েটর্স কৃতজ্ঞ। আমাদের সাথে আপনি অনেক অভিজ্ঞতা ভাগাভাগি করেছেন।‘’
তামিম ইকবালকে মিস করবে ভাইরাহাওয়া গ্ল্যাডিয়েটর্স, এমনটা জানানোর পাশাপাশি আবারও একই দলের হয়ে পরবর্তী আসরে খেলবেন তিনি এমনটাও আশা প্রকাশ করা হয়েছে দলটির পক্ষ থেকে। ‘’আপনাকে অবশ্যই আমরা মিস করব। আবার আমাদের দেখা হবে’’
উল্লেখ্য, ইপিএলে তামিম ইকবাল ভাইরাহাওয়া গ্ল্যাডিয়েটর্সের জার্সিতে চার ম্যাচে সর্বমোট করেছেন ৭৫ রান। যেখানে তার সর্বোচ্চ রানের ইনিংসটি ছিলো চিতওয়ান টাইগার্সের বিপক্ষে ৩০ বলে ৪০ রানের।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)