ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
টি-২০ বিশ্বকাপে কেউ করোনা আক্রান্ত হলে নেয়া হবে যে সিদ্ধান্ত
১ম রাউন্ডের ম্যাচগুলো হবে ওমানে। পরে সুপার টুয়েলভ ও নকআউট পর্ব খেলা হবে আমিরাতে। দেশটির ৯৪ শতাংশ মানুষ অন্তত এক ডোজ করোনার টিকা নিয়েছেন। তবু ১৬ দেশের অংশগ্রহণে চার ভেন্যুতে বিশ্বকাপ আয়োজন খুবই জটিল একটি প্রক্রিয়া হিসেবেই মানছেন আইসিসির বায়ো সেফটি বিভাগের প্রধান অ্যালেক্স মার্শাল।
যেহেতু লম্বা সময় খেলা চলত থাকবে সেজন্য করোনা সংক্রান্ত নানান সমস্যাই দেখা যেতে পারে। সেসব বিষয়ে আইসিসি কী পদক্ষেপ নিতে পারে তা পরিষ্কার করে জানিয়েছেন মার্শাল। বৃহস্পতিবার এক সংবাদ বিবৃতিতে নানান প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। উল্লেখযোগ্য বিষয়গুলো নিচে তুলে ধরা হলো:
বায়ো বাবলের মধ্যে কেউ করোনা পজিটিভ হলে কী হবে?
- বায়ো বাবলের মধ্যে কেউ যদি পজিটিভ তবে তাকে ১০ দিনের আইসোলেশনে থাকবে। সেই ব্যক্তি উপসর্গহীন হলেও এই নিয়ম কার্যকর থাকবে।
পজিটিভ হওয়া ব্যক্তির কাছাকাছি সংস্পর্শে থাকাদের কী হবে?
- কাছাকাছি সংস্পর্শে থাকা ব্যক্তি বলতে ধরা হবে, মাস্ক ছাড়া পজিটিভ শনাক্ত হওয়া ব্যক্তির সঙ্গে অন্তত ১৫ মিনিট থাকা। এমন ব্যক্তিদের ৬ দিন আইসলেশনে থাকতে হবে। এছাড়া মাস্ক পরে কেউ কাছাকাছি থাকলে তাকে ২৪ ঘণ্টার আইসোলেশন করতে হবে। টেস্ট করে বাইরে বের হতে পারবেন তিনি।
যেকোনো স্ক্যান অথবা চিকিৎসার জন্য কোনো খেলোয়াড়কে বায়ো বাবল ছাড়তে হলে কী হবে?
- খেলোয়াড়দের এমন সব পরিস্থিতির জন্য সুনির্দিষ্ট বায়ো সিকিউর হাসপাতাল ও বিস্তারিত প্রটোকল রাখা হয়েছে। যাতে করে বাবলের নিরাপত্তা এবং খেলোয়াড়দের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা যায়।
কেউ বায়ো বাবলের নিয়মকানুন ভঙ্গ করলে কী হবে?
- এ বিষয়ে কোনো পরিষ্কার গাইডলাইন দেয়া হয়নি এখনও। তবে জানানো হয়েছে প্রতিটি টিম ম্যানেজম্যান্টকে এ বিষয়টি অনেক গুরুত্ব দিয়ে দেখতে হবে। তবে অ্যালেক্স মার্শাল আশাবাদী, কোনো দলের কোনো খেলোয়াড় বায়ো বাবলের নিরাপত্তা নষ্ট করবেন না।
টুর্নামেন্টের বায়ো বাবলে কি খেলোয়াড়দের পরিবারও থাকতে পারবে?
- পরিবারের ন্যুনতম সংখ্যক সদস্যরা থাকতে পারবেন। তবে তাদের প্রত্যেককে পূর্ণাঙ্গ বায়ো বাবল প্রটোকল মেনে চলতে হে।
বিশ্বকাপের দর্শকদের কি দুই ডোজ টিকা নেয়া থাকতে হবে?
- ওমান ও আবুধাবিতে মাঠে বসে খেলা দেখার জন্য দুই ডোজ ভ্যাকসিন নেয়া থাকতে হবে। পাশাপাশি মাঠে অবশ্যই মাস্ক পরে থাকতে হবে। খেলোয়াড়দের সঙ্গে কোনো প্রকার সংযোগ করতে পারবেন না দর্শকরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ