ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
দারুন সুখবর : ২ এ মুস্তাফিজ
নিজেদের ১৩ ম্যাচের মধ্যে মুস্তাফিজরা এখন পর্যন্ত জয়ের দেখা পেয়েছে মোট ৫ ম্যাচে। ফল মাত্র ১০ পয়েন্ট নিয়ে তারা রয়েছে টেবিলে নিচের দিক থেকে দুই নম্বরে। দলের এমন হাল থাকলেও বল হাতে নিয়মিত পারফর্ম করে যাচ্ছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান।
ক্রিস মরিসের মত মোটা অঙ্কের অর্থ তার পেছনে খরচ না করলেও নিজেকে উজার করে দিয়ে প্রতি ম্যাচেই মুস্তাফিজুর রহমান রয়েছেন দলের অবিচ্ছেদ্য অংশ হয়ে। তাই তার উপর আস্থাটাও খানিকটা বেশি টিম ম্যানেজমেন্টের।
এদিকে এবারের আসরে মুস্তাফিজ ১৩ ম্যাচের মধ্যে উইকেটের দেখা পেয়ছেন ১৪টি। যা তাকে সেরা বিদেশি বোলারদের তালিকায় ঠাই করে দিয়েছে দুই নম্বরে। বিদেশি বোলার হিসেবে এবারের আইপিএলে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় সবার উপরে রয়েছেন আফগান লেগি রশিদ খান। সানরাইজার্স হায়দ্রাবাদের জার্সিতে তার দখলে রয়েছে মুস্তাফিজের চেয়ে মাত্র ১ উইকেট বেশি।
এই তালিকায় তিন নম্বরে থাকা প্রোটিয়া পেসার ও মুস্তাফিজের সতীর্থ ক্রিস মরিসের দখলেও রয়েছে ১৪টি উইকেট। রাজস্থান রয়্যালসের হয়ে মরিস অবশ্য সব ম্যাচে একাদশে জায়গা পায়নি। এখন পর্যন্ত রাজস্থানের হয়ে মরিস খেলেছেন ১০টি ম্যাচ।
বিদেশি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেট সংগ্রাহকের তালিকায় চার নম্বরে রয়েছেন দিল্লি ক্যাপিটালসের পেসার কাগিসো রাবাদা। চলতি আসরে ১২ ম্যাচে রাবাদা দখলে নিয়েছেন ১৩টি উইকেট।
চেন্নাই সুপার কিংসের হয়ে নিয়মিত আইপিএল খেলা ডোয়াইন ব্রাভো এবারের আইপিএল আসরে খেলেছে সর্বমোট ৮ ম্যাচ। যেখানে তার দখলে রয়েছে সর্বমোট ১২টি উইকেট। বিদেশি বোলার হিসেবে সর্বোচ্চ উইকেট সংগ্রাহকের তালিকায় ব্রাভো অবস্থান করছেন পাঁচ নম্বরে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)