ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
বিসিবি নির্বাচনে হারের পর মনের কষ্টে যা বললেন : পাইলট
ক্যাটাগরি -১ (জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা) থেকে নির্বাচন করেন পাইলট। তার প্রতিদ্বন্দ্বি রাজশাহী বিভাগ থেকে আগেরবার পরিচালক হওয়া সাইফুল আলম স্বপন।
আজ (৬ অক্টোবর) সকাল ১০ টা থেকে শুরু হয়ে বিকেল ৫ টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। এই প্রতিবেদন লেখার সময়ও চলছে ভোট গণনা। তবে ক্যাটাগরি-১ এর ভোট গণনা শেষে জানা যায় রাজশাহী বিভাগে ৯ ভোটের ৭ টি পেয়েছেন স্বপন ও ২ টি পাইলট।এখনো আনুষ্ঠানিকভাবে ভোটের ফলাফল ঘোষণা হয়নি তবে নিজের অবস্থান জানা পাইলট কথা বলেন সংবাদ মাধ্যমের সাথে।
তিনি বলেন, ‘আমি আমার কাউন্সিলর যারা ছিলেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। হয়তো আমার যে সতীর্থ ছিলেন, তাকে বেশি যোগ্য মনে করেছেন। তাই তাকে ভোট দিয়েছেন। আশা করি তার মাধ্যমে রাজশাহী ও বাংলাদেশের ক্রিকেট যেন খুব ভালো মতো সার্ভ হয়। হয়তো আমি আমার স্বপ্ন নিয়ে এসেছিলাম। তারা হয়তো তাকে বেশি ট্রাস্ট করেছে, এজন্য ভোট দিয়েছে।’
‘চেষ্টা করবো ক্রিকেটের সঙ্গে ছিলাম, হয়তো আরও পরিধিতে কাজ করব চিন্তা করছিলাম। সেই সুযোগটা হয়তো হয় নাই। তবে আমি সবসময় ক্রিকেটের সঙ্গে আছি। যারা আসবেন, তাদের জন্য সবসময় শুভ কামনা যেন বাংলাদেশের ক্রিকেটকে আরও সামনে নিয়ে যেতে পারে।’
ক্রিকেট বোর্ডে পাইলটের মত সাবেক ক্রিকেটার পরাজিত হয়ে বিতর্কিত সংগঠক স্বপন জয়ী হলেন। বিতর্কিত হয়েও ভোটারদের আস্থা কেন স্বপনের উপর?
এমন প্রশ্নের জবাবে পাইলট বলেন, ‘আমার কাছে মনে হয়েছে যারা কাউন্সিলর তাদের ভোটটা গুরুত্বপূর্ণ। তারাই আসলে বিচার করবে কোন মানুষকে আনা উচিত। তারা হয়তো আমার প্রতিপক্ষকে আরও যোগ্য মনে করেছেন। আমার স্বপ্ন ছিল আমি আসবো।’‘ভালো কিছু করব। যেহেতু খেলেছি, এরপর মাঠ বা প্লেয়ার তৈরি করা এসব অভিজ্ঞতা হয়েছিল। সে স্বপ্ন নিয়ে এসেছিলাম। ওই সৌভাগ্য হয় নাই। কিন্তু চেষ্টা করব ভবিষ্যতে আরও সুন্দর করে ইলেকশন করার।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)