ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
ভারতীয় বোলারদের যে কারনে কাটার, স্লোয়ার শেখাচ্ছেন মুস্তাফিজ
স্লোয়ার, কাটার দিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দারুণ সময় পার করছেন মুস্তাফিজ। বাংলাদেশের এই পেসারের মতো বল হাতে সময়টা ভালো যাচ্ছে সাকারিয়া এবং তিয়াগীর।
দলে মুস্তাফিজের মতো অভিজ্ঞ পেসার থাকায় অনেক কিছুই জানতে পারছেন তারা। সম্প্রতি এমনটা জানিয়েছেন মুস্তাফিজুর রহমান নিজেই।
মুস্তাফিজ বলেন, ‘তারা আমার বোলিং গ্রিপ শিখতে চায়। বিশেষ করে তারা কাটার শিখতে চায়। চাপের মধ্যে আমি কীভাবে খুব স্বাভাবিক থাকি, সেটা ওরা শিখতে চায়। আমি যা বলি, ওরা সেটা শুনে।’
ঘরের মাঠে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের বিপক্ষে অসাধারণ পারফরম্যান্সের পর আইপিএলেও তা অব্যাহত রাখেন মুস্তাফিজ। আসরে পাঁচ ম্যাচে পাঁচ উইকেট নিয়েছেন তিনি। যদিও রাজস্থান দলে তার ভূমিকা বোঝাতে এই পরিসংখ্যানই যথেষ্ট নয়।
কেননা ডেথ ওভারে তাকে খেলতেই পারছেন না আইপিএলের ফিনিশাররা। কেবল চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ম্যাচটি ছাড়া সব ম্যাচেই আলো ছড়িয়েছেন বাংলাদেশ সেরা এই পেসার। মুস্তাফিজের কাছ থেকে শিখতে পারার অনুভুতি ব্যক্ত করেন সাকারিয়াও।
কিছুদিন আগে আইপিএলের ম্যাচ শেষে তিনি বলেছিলেন, ‘কথা চলতে থাকে (দুজনের)। তিনি আমাকে সবসময় শেখাতে থাকেন। তার ভাবনা খুবই পরিষ্কার। মানে, নিজের পরিকল্পনায় তিনি সবসময় বিশ্বাস রাখেন।
বেশির ভাগ সময়ই তার জানা থাকে যে, কোন পরিস্থিতিতে কখন কোন ধরনের বল করতে হবে। তিনি আমাকে প্রতিবারই সাহায্য করে থাকেন।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)