ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
আমলার সম্পর্কে যে মন্তব্য করলেন তাসকিন
সাবেক দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান হাশিম আমলার বিপক্ষে সাদা ও লাল বলে বেশ কয়েকটি ম্যাচ খেলেছেন তাসকিন। এখন পর্যন্ত টেস্ট ক্রিকেটে আমলাকে বোলিং করা তাসকিনের কাছে সবচেয়ে কঠিন এক ম্যাচের স্মৃতি হয়ে আছে।
তাসকিন অকপটেই স্বীকার করেন, সেদিন তিনি ভেবে পাচ্ছিলেন না যে আমলার বিপক্ষে কীভাবে বোলিং করলে ভালো ফল পাবেন। আইসিসির এক অনুষ্ঠানে তাসকিন বলেন, “আমার মনে হয়, টেস্ট সংস্করণে এবং দক্ষিণ আফ্রিকায় হাশিম আমলাকে বোলিং করা সবচেয়ে কঠিন ছিল।
তাকে যেখানেই বল করা হচ্ছিল, সে খুবই সাবলীলভাবে প্রতিটি বল খেলছিল। সেদিন আমি ভাবছিলাম, তার বিপক্ষে কোথায় বল করব। এটা খুবই কঠিন ছিল।” উক্ত অনুষ্ঠানে তাসকিন আরও জানান, বাংলাদেশ জাতীয় দলের ড্রেসিংরুমে তার প্রথম দিনটি কেমন ছিল এবং জাতীয় দলে অভিষেকের দিনে তার অনুভূতি কেমন হয়েছিল।
তাসকিনের ভাষায়, “২০১৪ সালে আমি যখন বাংলাদেশ দলে ডাক পেলাম, সেই ম্যাচটি ছিল ঢাকায় টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ ম্যাচ, অস্ট্রেলিয়ার বিপক্ষে। তার আগে হাঁটুর চোটের জন্য আমি পুনর্বাসনে ছিলাম। ওই ম্যাচের আগে নির্বাচকরা আমাকে বললেন যে আমি আগামীকাল ম্যাচ খেলব। আমি খুবই বিস্মিত হয়েছিলাম।”
তিনি আরও বলেন, “আমি যখন প্রথমবার ড্রেসিংরুমে ঢুকেছিলাম, সেই অভিজ্ঞতা একেবারে ভিন্ন ছিল। আমি চারদিকে তাকাচ্ছিলাম এবং দেখছিলাম, ওহ সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাশরাফি বিন মুর্তজা! আমি আগে থেকে মাশরাফি ভাইয়ের বড় ভক্ত ছিলাম। আসলে এই অনুভূতি বলে বোঝানো কষ্টসাধ্য। আমার জীবনের সবচেয়ে সেরা একটি মুহূর্ত ছিল।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)