ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
টি-২০ বিশ্বকাপ: 'পাকিস্তান বনাম ভারতের ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী, জিতবে যে দল
ইতিমধ্যেই দুই দেশের প্রাক্তনরা তাঁদের 'ম্যাচ রিডিং' শুরু করে দিয়েছেন। এবার বড় ম্যাচের ভবিষ্যদ্বাণী করে ফেলেলন প্রাক্তন পাক অলরাউন্ডার আব্দুল রাজ্জাক (Abdul Razzaq)। তিনি মনে করছেন ইন্দো-পাক মহারণে হারবে ভারত! বিরাটরা পেরে উঠবেন না বাবরদের বিরুদ্ধে।
বিস্ফোরক ও আজগুবি মন্তব্যের জন্য রাজ্জাকের মুখ প্রসিদ্ধ। এক সাক্ষাৎকারে এবার প্রাক্তন পাক ক্রিকেটার বললেন, "আমার মনে হয় পাকিস্তানের সঙ্গে লড়তে পারবে না ভারত। যে রকম ট্যালেন্ট পাকিস্তানের আছে, তেমনটা ভারতের নেই। তবে ভারত-পাকিস্তান ম্যাচ না হওয়া ক্রিকেটের জন্য মোটেই ভাল নয়। দুই দেশের খেলা হতে বোঝা যেত কোন দল কতটা চাপ নিতে পারে। যদি ভারত-পাক ম্যাচ হতে থাকত, তাহলে মানুষ বুঝত যে পাকিস্তানের কীরকম ট্যালেন্ট আছে! ভারতেরও দল ভাল। আমি ব্যাপারটা অন্যভাবে বলছি না। ওদের ভাল প্লেয়ার আছে। তবে যদি অতীতে ফিরে গেলে দেখা যাবে যে, পাকিস্তানের অনেক বেশি সম্ভাবনা ছিল। আমাদের ইমরান খান ছিল। ওদের কপিল দেব। যদি তুলনা করা হয়,তাহলে ইমরান অনেক ভাল। তেমনই আমাদের ওয়াসিম আক্রম ছিল। ওই মানের প্লেয়ার ভারত পায়নি"
বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের ট্র্যাক রেকর্ড দুর্দান্ত। মুখোমুখি সাক্ষাতে ভারত এগিয়ে ১২-০ ব্যবধানে। ৫০ ওভারের বিশ্বকাপে ভারত সাতবার জিতেছে। কুড়ি ওভারের বিশ্বকাপে ভারত জিতেছে পাঁচবার। পাকিস্তানের যা দল হয়েছে, তাতে বলা যেতেই পারে যে, এখনই এগিয়ে রয়েছে ভারত। ২০১৬ সালে শেষবার কুড়ি ওভারের বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। ভারত ৬ উইকেটে হারিয়েছিল পাকিস্তানকে। ইডেন গার্ডেন্সে ১১৮ রান তাড়া করে জিতেছিল এমএস ধোনির ভারত। বিরাট কোহলি অপরাজিত ছিলেন ৫৫ রানে। ম্যাচের সেরাও হন তিনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)