ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হলো ‘এ’ দল বনাম এইচপি দলের মধ্যকার শেষ ম্যাচ, দেখেনিন ফলাফল
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ আগে ব্যাট করে ৪৮.১ ওভারে ১৯২ রানেই গুটিয়ে গেছে এইচপি দল। জবাবে মোসাদ্দেক হোসেন সৈকতের ঝড়ো ফিফটিতে ৫ উইকেট হারিয়ে মাত্র ৩৩ ওভারেই ম্যাচ জিতে নিয়েছে মুমিনুল হকের দল।
১৯৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা খুব একটা ভালো ছিলো না ‘এ’ দলের। মাত্র ২৮ রান তুলতেই সাজঘরে ফিরে যান দুই ওপেনার সাদমান ইসলাম (৫) ও নাজমুল হোসেন শান্ত (২২)। আশা জাগিয়েও ইনিংস বড় করতে পারেননি তিন নম্বরে নামা ইরফান শুক্কুর (২১)।
নিয়মিত বিরতিতে উইকেট হারানোর ধারায় যোগ দেন ফর্মে থাকা মুমিনুল হকও। দলীয় ৮১ রানের মাথায় তিনি আউট হন ১১ রান করে। পঞ্চম উইকেট জুটিতে ৫১ রান যোগ করেন ইমরুল ও মোসাদ্দেক। দারূণ খেলতে থাকা ইমরুল আউট হন ৫৪ বলে ৪৯ রানের ইনিংস খেলে।
এরপর আর বিপদ ঘটতে দেননি ইয়াসির আলি রাব্বি ও মোসাদ্দেক সৈকত। অবিচ্ছিন্ন জুটিতে দুজন মিলে মাত্র ৭ ওভারে যোগ করেন ৬৩ রান। মোসাদ্দেক অপরাজিত থাকেন ৪৮ বলে ৬৪ রান করে। যেখানে ছিলো ৫ চার ও ৪টি ছয়ের মার। ইয়াসিরের ব্যাট থেকে আসে ১৯ রান।
এর আগে এইচপি দলের পক্ষে সর্বোচ্চ ৪১ রান করেন বাঁহাতি তরুণ পারভেজ হোসেন ইমন। এছাড়া শাহাদাত হোসেন দীপু ৩৪ ও অধিনায়ক তৌহিদ হৃদয় করেন ২৪ রান। শেষদিকে সুমন খানের ২৭ রানের ইনিংসে ভর করে দুইশর কাছাকাছি সংগ্রহ পায় এইচপি দল।
‘এ’ দলের পক্ষে বল হাতে সমান তিনটি করে উইকেট নিয়েছেন দুই স্পিনার নাঈম হাসান ও তাইজুল ইসলাম। এছাড়া রাকিবুল হাসানের শিকার দুইটি উইকেট।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)