ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
শত ঝামেলা তবু দলের প্রতি ভালবাসা কমেনি টিম ম্যান ওয়ার্নারের
এদিকে মরশুমের পর মরশুম ঝুড়ি ঝুড়ি রান, অধিনায়কত্ব, খেতাব জেতানো থেকে জলবাহক, ডেভিড ওয়ার্নারকে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে একাধিক ভূমিকায় দেখা গেছে। রবিবাসরীয় রাতে দুবাইয়ের ময়দানে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচে এবার তাঁকে ‘চিয়ারলিডার’-র ভূমিকায় দেখল গোটা বিশ্ব।
চলতি মরশুমেই খারাপ ফর্মের জন্য প্রথম ভাগে তাঁকে অধিনায়ক পদ থেকে ছেঁটে ফেলে সানরাইজার্স, দল থেকেও বাদ পড়েন ওয়ার্নার। মরুশহরে আইপিএলের দ্বিতীয় ভাগে প্রথম দুই ম্যাচে সুযোগ পেলেও ব্যাট হাতে ফুল ফোটাতে ব্যর্থ হন অজি তারকা। পরিণামে তাঁকে আবারও দল থেকে বাদ পড়তে হয়। বিগত ম্যাচে সানরাইজার্স ফ্রাঞ্চাইজি ওয়ার্নারসহ বেশ কিছু ক্রিকেটারকে হোটেল থেকে মাঠে নিয়ে আসার কষ্টটুকুও করেনি। তবে কেকেআরের বিরুদ্ধে অন্তত মাঠে দেখা গেল ওয়ার্নারকে।
ওয়ার্নার কার্যত সানরাইজার্সের হয়ে আর কোনদিনও যে মাঠে নামবেন না, তার ইঙ্গিত আগেই দিয়েছিলেন। সমস্ত ঘটনাবলীও সেই দিকেই ইঙ্গিত করছে। তবে টিম ম্যান ওয়ার্নারের যে শত ঝামেলা সত্ত্বেও দলের প্রতি ভালবাসা একটুও কমেনি, তার প্রমাণ রবিবারই পাওয়া গেল। সানরাইজার্স হয়ে গ্যালারিতে দলের পতাকা হাতে দলকে হাসি মুখে গোটা ম্যাচে সমর্থন করে গেলেন অজি তারকা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)