ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
৫ চার ও ১ ছক্কায় তামিমের ঝড়ো ব্যাটিং ইপিএলে
কীর্তিপুরের ত্রিভুবন বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক ক্রিকেট মাঠে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে চিতন। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে দলটির সংগ্রহ দাঁড়ায় ১৬৪ রান।
দলের পক্ষে সর্বোচ্চ ৩৫ রান করেন আফগান ক্রিকেটার করিম জানাত। ৩৭ বলের মোকাবেলায় ৩৫ রান করেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন আরেক আফগান মোহাম্মদ শাহজাদ। ২৪ বলের মোকাবেলায় ৩২ রান করেন এই ওপেনার।
এছাড়া অন্যান্যদের মধ্যে সেক্কুগে প্রসন্ন ১১ বলে ২৪ রান করেন। তামিমদের পক্ষে অবিনাশ বোহারা শিকার করেন তিনটি উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে তামিম সাবধানী শুরু করলেও তার উদ্বোধনী সঙ্গী প্রদীপ অইরি খেলছিলেন মারকুটে ভঙ্গিতে। উইকেটে থিতু হয়ে খোলস ছেড়ে বেরিয়ে আসার চেষ্টায় তামিম খেলছিলেন কিছু ঝুঁকিপূর্ণ শট।
ফলে তিনবার ক্যাচ তুলে দেন তামিম। তবে চিতন টাইগার্সের ফিল্ডাররা তিনটি ক্যাচই হাতছাড়া করায় তামিম ৩ বার জীবন পান। তাতে ইনিংসে নিয়ে যেতে পেরেছেন ৪০ রান পর্যন্ত, পাননি অর্ধশতকের দেখা। ভীম শার্কির বলে বোল্ড হওয়ার আগে ৩০ বলের মোকাবেলায় তামিম হাঁকান ৫টি চার ও ১টি ছক্কা।
তামিমের বিদায়ে ১০৬ রানে ভাঙে ভাইরাহাওয়ার উদ্বোধনী জুটি। তবে প্রদীপ অইরির অর্ধশতকে দল দেখছে জয়ের স্বপ্ন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ