ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
সাকিবের বোলিং দেখে বাংলায় স্টাটাস দিলো কলকাতা নাইট রাইডার্স
ইনিংসের সপ্তম ওভারে এদিন নিজের স্পেলের প্রথম ওভার করতে আসেন সাকিব। প্রথম ওভারে মাত্র চার রান ব্যয় করেছেন এই বাঁহাতি। এই ওভারের পঞ্চম বলে এসে কেন উইলিয়ামসনকে রান আউট করলে প্রিয়াম গার্গের সাথে জুটি বিচ্ছিন্ন হয় উইলিয়ামসনের।
ব্যক্তিগত স্পেলের দ্বিতীয় ওভারে এসে অবশ্য আবারও বল হাতে দুর্দান্ত জ্বলে উঠেছেন সাকিব। এই ওভারেও অবশ্য সাকিব একটি উইকেটের দেখা পেয়ে যেতেন। চতুর্থ বলে প্রিয়াম গার্গকে বল করলে গার্গ ক্যাচ তুলে দেন সাকিবের হাতে।
তবে সেই ক্যাচ নেয়ার জন্য সাকিব অনেক চেষ্টা করলেও তা হাত ফসকে যায়। ফলে উইকেট বঞ্চিত হন সাকিব। এই ওভারেও খরচ করেন মোট ৪ রান। ইনিংসের ১১তম ও ব্যক্তিগত স্পেলের তৃতীয় ওভারে এসে অবশ্য আর উইকেটের জন্য অপেক্ষা করতে হয়নি সাকিবকে।
১০ বলে ৬ রান করা অভিষেক শর্মাকে প্রথম বলেই সাজঘরে ফেরত পাঠিয়ে দেন এই টাইগার অলরাউন্ডার সাকিব। সেই সাথে ব্যয় করেন মাত্র ২ রান।
নিজের স্পেলের শেষ ওভারে এসে অবশ্য সাকিব ১০ রান ব্যয় করেছেন। তবে চার ওভারে সাকিব সর্বমোট ব্যয় করেছেন ২০ রান, উইকেট নিয়েছেন ১টি। সাকিবের ইকোনোমি ছিল মাত্র ৫।
সাকিবের এমন পারফরম্যান্সে যারপরনাই খুশি নাইট টিম ম্যানেজমেন্ট। তাইতো সাকিবের বোলিং শেষে কলকাতা তাদের ফেসবুক পেইজে করা একটি পোস্টে প্রশংসায় ভাসিয়েছে সাকিবকে।
কলকাতা তাদের ফেসবুক পোস্টে সাকিবের একটি ছবি সংযুক্ত করে সেটার ক্যাপশনে সাকিবের বোলিং স্পেল যুক্ত করার সাথে লেখে, ‘’সাকিবের ফাটাফাটি স্পেল’’।
সাকিবকে নিয়ে এমন পোস্ট করার পর তার বাংলাদেশ ও ভারত উভয় দেশের ভক্তরাই প্রশংসায় ভাসিয়েছে তাকে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ