ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
মনের জোর থাকলে বয়স কোন ব্যাপার না : প্রমাণ দিলেন শোয়েব মালিক
পাকিস্তানের ন্যাশনাল টি-টোয়েন্টি কাপের ম্যাচে সেন্ট্রাল পঞ্জাব (পাকিস্তান) এবং সিন্ধ মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচে টসে জিতে ব্যাট নিয়েছিল সেন্ট্রাল পঞ্জাব। দলের অধিনায়ক বাবর আজম এবং মোহাম্মদ আকলাক তাড়াতাড়ি আউট হয়ে গেলে চারে নামেন শোয়েব মালিক।
আর তার পরেই শুরু হয়ে শোয়েব ঝড়। ৪৭ বলে ৮৫ করে ফেলেন তিনি। সেই সঙ্গে সেন্ট্রাল পঞ্জাবও পৌঁছে যায় ১৬৮ রানে। প্রসঙ্গত শোয়েব ছাড়া সে ভাবে কেউ নজর কাড়তে পারেনি। দ্বিতীয় সর্বোচ্চ করেছেন আহমেদ শেহজাদ। তাঁর সংগ্রহ ৩৫ বলে ৩৫ রান। এর বাইরে ১৫ রানের গণ্ডি কেউ টপকাতে পারেননি।
জবাবে ব্যাট করতে নেমে ১৪.৪ ওভারে ১১০ রান করে সিন্ধ। তার পর আর খেলা হয়নি। ডার্কওয়ার্থ লুইসের নিয়মে ১২ রানে সিন্ধকে হারিয়ে ম্যাচ জিতে যায় সেন্ট্রাল পঞ্জাব। যাইহোক ম্যাচের ফল এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নয়। শোয়েব মালিকের পারফরম্যান্সটাই বড় বিষয়।
যাকে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে বাদ দেওয়া হয়েছে, সেই শোয়েব মালিকই চোখে আঙুল দিয়ে নির্বাচকদের দেখিয়ে দিচ্ছেন, তাঁকে দলে না রেখে কত বড় ভুল তাঁরা করেছেন। পাকিস্তান সংবাদমাধ্যমে এমনও শোনা যাচ্ছে, টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে ফেরানো হতে চলেছে শোয়েব মালিককে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)