ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
১৪ বছরের ইতিহাস পাল্টাতে চান মাহমুদউল্লাহরা
অথচ ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্ব আসরে বাংলাদেশের অতীত ইতিহাস একেবারেই যাচ্ছেতাই। টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে ১৪ বছর ধরে একটা ম্যাচও জেতেনি বাংলাদেশ। ২০০৭ সালে, প্রথম বিশ্বকাপে আশরাফুলের বাংলাদেশ ৬ উইকেটে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিলো। পরবর্তী ৫ বিশ্বকাপের মূল পর্বে আর একটাও ম্যাচ জেতেনি টাইগাররা।
এবার সেই পরাজয়ের বৃত্ত ভাঙতে মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বে সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছে বাংলাদেশ। তার আগে অবশ্য মাহমুদউল্লাহর দলকে পাড়ি দিতে হবে বাছাই পর্বের বাঁধা। সেই বাছাই পর্ব খেলতেই আজ (৩ অক্টোবর) দিবাগত রাতে ওমানের উদ্দেশ্য রওনা করেছে দল। বিমানবন্দরে দাড়িয়ে অধিনায়ক মাহমুদউল্লাহ মূল পর্বে পরাজয়ের বৃত্ত ভাঙার প্রত্যয় ব্যক্ত করলেন।
তিনি বলেন, 'যদি আমরা ভালো ক্রিকেট খেলে বাছাই পর্বের ম্যাচগুলো জিতে মূল পর্বে যাই তাহলে আমরা চেষ্টা করব যত বেশি ম্যাচ জেতা যায়। যেহেতু পূর্ববর্তী বিশ্বকাপগুলো আমাদের খুব একটা সুখকর স্মৃতি নেই আমরা চেষ্টা করতে সেই দেয়াল (ভালো করতে না পারা) ভাঙতে পারি। আপনি বলতে পারবেন না এই ফরম্যাটে কখন কি আসবে।'
দেশ ছাড়ার আগে এই বিশ্বকাপ যে বাংলাদেশের জন্য যে ভালো করার দারুণ এক সুযোগ সেটিও বলে গেলেন টি-টোয়েন্টি অধিনায়ক। এজন্য সকলের কাছে দোআও চেয়েছেন মাহমুদউল্লাহ। সর্বশেষ কয়েকটি সিরিজের ধারাবাহিকতা মেনে আর সমর্থকদের দোআয় ভালো কিছু করা সম্ভব এমনটাও জানিয়েছেন তিনি।
মাহমুদউল্লাহ বলেন, 'আমরা সবাই আপনাদের কাছে দোয়া প্রার্থী। ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয় জাতি হিসেবে আমাদের জন্য ভালো একটি সুযোগ। এই বিশ্বকাপে যদি ইনশাআল্লাহ আমরা ভালো ক্রিকেট খেলতে পারি, ধারাবাহিক থাকতে পারি। আমরা সর্বশেষ কয়েকটা সিরিজে যেরকম ক্রিকেট খেলেছি ওই রকম আত্মবিশ্বাস নিয়ে আমরা যদি খেলতে পারি। তাহলে ইনশাআল্লাহ আমাদের জন্য ভালো কিছু অর্জন করা সম্ভব।'
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)