ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
সবাইকে অবাক করে সর্বকালের সেরা অধিনায়কের নাম জানালেন শাস্ত্রী
ভারতের হয়ে ওয়ানডে বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী এবং টেস্ট র্যাংকিংয়ের শীর্ষস্থান আরোহণকারী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। টেস্টে হয়ত তার সাথে তুলনা করা যেতে পারে অনেককেই, কিন্তু ওয়ানডে ও টি-টোয়েন্টির সাফল্যের বিচারে তিনিই সেরা- এমনই অভিমত শাস্ত্রীর।
ধোনির অধিনায়কত্ব সবচেয়ে কাছ থেকে দেখেছেন যারা, শাস্ত্রী তাদেরই একজন। তিনি অকপটে জানালেন, ধোনিই সাদা বলের অধিনায়কদের মধ্যে সর্বকালের সেরা।
শাস্ত্রী বলেন, ‘সাদা বলের ক্রিকেটে ধোনি সর্বকালের সেরা অধিনায়ক। আইসিসি টুর্নামেন্টে ওর রেকর্ড দেখুন। জেতেনি এমন কিছু কি আছে? আইপিএল, চ্যাম্পিয়ন্স ট্রফি, দুইটি বিশ্বকাপ। সাদা বলের নেতৃত্বে ওর ধারেকাছেও কেউ নেই। ধোনিই সর্বকালের সেরা। বলা যেতে পারে একদম কিং কং!’
ধোনি কীভাবে ম্যাচ বা পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন, তা মুগ্ধ করে শাস্ত্রীকে। তিনি বলেন, ‘ওকে অধিনায়কত্ব করতে দেখলেই বোঝা যায়, পরিস্থিতি যেন একদম ওর নিয়ন্ত্রণে। যেমন সিএসকে দলকে দেখলে এমন মনে হয়। হয়ত ও আগ্রাসীভাবে ছক্কা-চার হাঁকায়। তখনও যেন মনে হয় সমস্ত কিছু ধোনির নিয়ন্ত্রণে রয়েছে।’
২০১৯ বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে আসর থেকে বিদায় নেয় ভারত। এই ম্যাচটিই ছিল ভারতের জার্সিতে ধোনির শেষ ম্যাচ। এরপর ভারত অনেকগুলো দ্বিপাক্ষিক সিরিজ খেললেও কোনো সিরিজেই ধোনি অংশ নেননি। ২০২০ সালের আগস্টে হুট করেই অবসরের ঘোষণা দেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)