ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
বিশ্বকাপে আগে বড় ধরনের ইনজুরি থেকে বাঁচলেন মুস্তাফিজ
রাজস্থান রয়্যালসের হয়ে ইনিংসে প্রথমবার বল করতে গিয়ে ওভারে মাত্র পাঁচ রান দেন মুস্তাফিজ। দলের ষষ্ঠ ওভারে আবারো বল করতে যান তিনি। এ ওভারেই ঘটে বিপত্তি। ওভারের ষষ্ঠ বলটি করার পর চেন্নাইয়ের ওপেনার ডু প্লেসিস অফসাইডে বলটি হাঁকিয়ে দ্রুত একটি রান নিতে ছুটে যান। মুস্তাফিজ তাকে রান আউট করার জন্য বল ধরতে উইকেটের পাশে গিয়ে দাঁড়ান।
এ সময় রান নিতে গিয়ে রং সাইড দিয়ে চলে আসেন ফাফ ডু প্লেসিস। তখন মুস্তাফিজের নজর ছিল উইকেটের দিকে। তার পেছন দিক দিয়ে এসে ভারসাম্য হারিয়ে সজোরে বাংলাদেশি তরুণকে ধাক্কা দেন ডু প্লেসিস। সংঘর্ষে দুইজনই মাটিতে পড়ে যান। পেছন থেকে আসা ধাক্কায় মুস্তাফিজ যেভাবে পড়ে যান তাতে বড় ধরনের ইনজুরি হতে পারতো। তবে শেষ পর্যন্ত তিনি তেমন ব্যথা পাননি।
উল্টো মাথায় ব্যথা পান ডু প্লেসিস। ব্যথার জন্য ফিজিও ডাকতে বাধ্য হন তিনি। খেলাও কিছুক্ষণ বন্ধ থাকে। পরে খেলা শুরু হলেও ছন্দপতন ঘটে তার। কারণ পরের ওভারে রাহুল তেওয়ারিয়ার শিকার হন তিনি। ব্যক্তিগত ২৫ রানের মাথায় স্ট্যাম্পড হয়ে ফিরে যান ডু প্লেসিস।
অন্যদিকে, এর প্রভাব পড়ে মুস্তাফিজের ওপরও। কারণ প্রথম ওভারে পাঁচ রান দেয়া ফিজ তার চার ওভারের কোটা পূর্ণ করতে গিয়ে দেন ৫১ রান। কোনো উইকেটও পাননি তিনি। আগের ম্যাচগুলোর তুলনায় এটি তার জন্য ছিল বেশ বেমানান।
২০১৫ সালে মুস্তাফিজকে ধাক্কা দিয়েছিলেন সে সময়ের ভারতীয় অধিনায়ক ধোনি। ভারতের মতো দলের অধিনায়কের এমন কাণ্ডে তখন পুরো ক্রিকেট বিশ্বে ব্যাপক সমালোচনা হয়েছিল। শনিবারের ফাফ ডু প্লেসিসের ঘটনা আবার ওই ঘটনাকে মনে করিয়ে দেয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)