ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
স্লিপে ৮ জনকে নিয়ে সাজানো হলো ফিল্ডিং ভিডিও ভাইরাল
৮ জন স্লিপ ফিল্ডার ও লেগ স্লিপে একজনকে রেখে ম্যাচের প্রথম বল করার ভিডিও দেখেছেন অনেকেই। তবে ঠিক পরের বলে ফিনল্যান্ডের ফিল্ড প্লেসমেন্ট কেমন ছিল, সেটা সামনে আসে অবশেষে।
আসলে ম্যাচের প্রথম বলটিতে আক্রমণাত্মক ফিল্ডিং সাজান ফিনল্যান্ডের পেসার আমজাদ শের। তবে অফ-স্টাম্পের বাইরে রাখা বলটিতে উইকেট না আসতে ঠিক পরের বলেই স্লিপ ফিল্ডাররা ছড়িয়ে যান ৩০ গজের বৃত্তের চারিধারে। উল্লেখযোগ্য বিষয় হল, পরের বলে একজন ফিল্ডারও স্লিপে ফিল্ডিং করেননি।
উল্লেখ্য, ইংল্যান্ড একাদশের বিরুদ্ধে ম্যাচের প্রথম বলে বোলার আমজাদ ছাড়া ফিনল্যান্ডের বাকি ১০ জন ক্রিকেটার ছিলেন উইকেটের পিছনে। দুই ব্যাটসম্যান-সহ মাঠে দু’দলের মোট ১৩ জন ক্রিকেটারকেই সেই মুহূর্তে এক ফ্রেমে দেখা যাচ্ছিল। ব্যাটসম্যান ছিলেন লিউক ওয়েব।
যদিও সেই ম্যাচে ফিনল্যান্ডকে হারতে হয় ১৪ রানে। প্রথমে ব্যাট করে ইংল্যান্ড একাদশ নির্ধারিত ১০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১১৩ রান তোলে। ড্যান লিঙ্কন ৫৬ রান করেন। অ্যান্ডি রিস্টন ২৫ রান করে অপরাজিত থাকেন। ২টি উইকেট নেন মহেশ বালাসাহেব তাম্বে।
জবাবে ব্যাট করতে নেমে ফিনল্যান্ড ১০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ৯৯ রানে আটকে যায়। ম্যাথিউ জেনকিনসন অপরাজিত ৩৯ রান করেন। ২২ রান করেন অরবিন্দ মোহন। ২টি উইকেট নেন স্যাম পিয়ার্স।
Just the eight slips for Finland for the opening ball of the game!pic.twitter.com/TOZVn5cczk
— Wisden (@WisdenCricket) September 30, 2021
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)