ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশকে নিয়ে ভবিষ্যবাণী
মুশি দ্যা ডিপেন্ডবল নামক একটি গেমিং অ্যাপের উদ্বোধনী অনুষ্ঠানে এসব জানান সাবেক এ টাইগার অধিনায়ক।বাংলাদেশের ক্রিকেটের মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিমের নামে গেমিং অ্যাপ তৈরি করেছে বাংলাদেশী ডেভালপাররা। অনুষ্ঠানে সেই অ্যাপের উদ্বোধন করে খেললেন মুশফিকুর রহিমও। মাটির টার্ফ থেকে ভার্চুয়াল জগতে নিজের ব্যাটিংয়ের অভিজ্ঞতা মুশফিকের মুখে।
বিশ্বকাপে দেশ সেরা ওপেনার তামিম ইকবাল না থাকায় সাকিব-রিয়াদের সাথে ব্যাট হতে বাড়তি দায়িত্ব মুশফিকের কাঁধে। নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচে মুশির ব্যাট থেকে আসে ৩৯ রান করেন। ঐ সিরিজেরই তুলে রাখেন গ্লাভ জোড়া। এ দলের হয়ে দুটি ফিফটি করেই ওমান যাবেন মিস্টার ডিপেন্ডেবল। মুশি নিজেই জানালের কেন তুলে রেখেছেন গ্লাভস।
তিনি বলেন, যখন কেউ অন্যরকমভাবে কিছু বলে তখন অ্যাজ আ প্লেয়ার অবশ্যই সেটি আমাকে অ্যাডাপ্ট করতে হবে। তারা যদি আমার থেকে ব্যাটিং এক্সপেক্ট করেন তাহলে ইনশাআল্লাহ অবশ্যই আমি চেষ্টা করবো ঠিকমতো ফোকাস করে আমার টিমকে যতটা বেশি পারা যায় কনট্রিবিউট করতে। একজন পার্সনের থেকে অবশ্যই টিম বড়।
এবারের বিশ্বকাপে ভালো করার সুযোগ দেখছেন মুশফিক। ওমানে খেলার অভিজ্ঞতা না থাকলেও, দুবাইয়ে এশিয়া কাপের ফাইনাল খেলেছে বাংলাদেশ। সেই অভিজ্ঞতাকে পুঁজি করে ভালো কিছুর প্রত্যাশা সাবেক এই অধিনায়কের।
মুশফিক বলেন, টি-টোয়েন্টি ফরম্যাটে লাস্ট তিন-চারটা ম্যাচ বাংলাদেশ যেভাবে খেলেছে তাতে পুরো দলই এখন কনফিডেন্ট। যেকোনো বড় টুর্নামেন্টের আগে এ কনফিডেন্সটাই দরকার। আর অ্যাজ আ টিম গত ৩ মাস যে পারফর্মেন্স আমরা করেছি তা ধরে রাখতে পারলে আমরা এবারের ওয়ার্ল্ডকাপে অনেকদূর যেতে পারবো ইনশাআল্লাহ।
সেই পথে মুশফিকসহ তৈরী হচ্ছে পুরো দল। নিজের স্টাইক রেট বাড়াতে কাজ করছেন মুশফিক, বিকেএসপিতে ছুটে গিয়েছিলেন কোচ নাজমুল আবেদীন ফাহিমের কাছে। এসবই আত্নবিশ্বাসী করছে টাইগারদের।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)