ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
বিশ্বকাপের আগে আজ চলছে টাইগারদের টেস্ট
এরআগে অবশ্য গত প্রায় ৮/১০ দিন রিয়াদ, লিটন, সৌম্য, মুশফিক, সোহান, আফিফ, তাসকিনরা নিজেদের ঝালিয়ে নিয়েছেন মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেয়িামে। সেখানে ব্যক্তিগত উদ্যোগে অনেকেই অনুশীলন করেছেন।
এদিকে দেখতে দেখতে বয়ে গেল সময়। ঘনিয়ে এলো টাইগারদের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবার সময়। সব কিছু ঠিক থাকলে, আগামীকাল ৩ অক্টোবর রাত ১০টা নাগাদ চার্টার্ড ফ্লাইটে করে ওমানের রাজধানী মাসকাট যাবে জাতীয় দলের বহর।
এর আগে করোনা প্রটোকল মেনেই আজ চলছে কোভিড টেস্ট। শনিবার সকাল ১০টার পর থেকে শুরু হয়েছে ক্রিকেটারদের করোনা ভাইরাস টেস্টের স্যাম্পল কলেকশন।
বিসিবির উদ্যোগে ক্রিকেটারদের বাড়ি বাড়ি গিয়েই চলছে কোভিড টেস্টের কার্যক্রম। বিসিবি প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী শনিবার সকালে জাগো নিউজকে জানিয়েছেন, বেশিরভাগ ক্রিকেটারের কোভিড টেস্ট তাদের বাসাতেই সম্পন্ন হচ্ছে।
আর হাতে গোনা কয়েকজনের টেস্ট বিসিবি অফিসেই হবে এবং সবার টেস্টই আজ দুপুর একটার মধ্যে শেষ হয়ে যাবে। দেবাশীষ চৌধুরী যোগ করেন, শনিবার রাতেই টেস্টের রিপোর্ট তাদের হাতে চলে আসবে।
এদিকে বিসিবি নির্বাচন এবং দীর্ঘ পাঁচ সপ্তাহের বেশি সময় ধরে জৈব সুরক্ষা বলয়ে থাকতে হবে- সে জন্য বিসিবির কোন পরিচালক যাচ্ছেন না দলের সাথে।
ক্রিকেট অপস ম্যানেজার সাব্বির খান লজিস্টিক ম্যানেজার হিসেবে দলের সঙ্গে যাবেন। মিডিয়া ম্যানেজার রাবিদ ইমামও শুরু থেকেই দলের সঙ্গী হবেন। এর বাইরে দেবাশীষ চৌধুরী নিশ্চিত করেছেন, তিনিও টি টোয়েন্টি বিশ্বকাপ বহরে চিকিৎসক হিসেবে থাকছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)