ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
বিশ্বকাপের আগে নতুন করে যা বললেন : মুশফিক
সাম্প্রতিক সময়ে মুশফিক নিয়ে আলোচনা হলেই তার উইকেট কিপিং ছাড়ার ব্যাপারটি সামনে আসে। নিউজিল্যান্ড সিরিজের মাঝপথে হুট করেই টি-টোয়েন্টিতে কিপিং ছাড়ার ঘোষণা দেন মুশফিক।
কোচ রাসেল ডোমিঙ্গো যে সিরিজ শুরুর আগে নুরুল হাসান সোহানের সাথে উইকেট কিপিং ভাগাভাগি করতে দেন মুশফিককে। প্রথম দুই ম্যাচে সোহান ও পরের দুই ম্যাচে মুশফিক। আর প্রথম চার ম্যাচের পারফরম্যান্স মূল্যায়ন করে পঞ্চম ম্যাচের কিপিং চূড়ান্ত করতে চেয়েছে ডোমিঙ্গো।
তবে তৃতীয় ম্যাচের আগেই মুশফিক কোচকে জানান টি-টোয়েন্টিতে আর কিপিং করতে চান না। গুঞ্জন আছে কোচের কিপিং ভাগাভাগি তত্ব পছন্দ হয়নি এই অভিজ্ঞ টাইগার ক্রিকেটারের।
এরপর অনেক সময় গড়ালেও মুশফিকের নিজের মুখ থেকে এ নিয়ে কোনো মন্তব্য আসেনি সংবাদমাধ্যমে। অবশেষে আজ (১ অক্টোবর) একটি অনলাইন গেমিং অ্যাপসের উদ্বোধনী অনুষ্ঠানে এ নিয়ে কথা বলেন মুশফিক।
সাংবাদিকের করা প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যে কোন একটা জিনিস যত কাছ থেকে দেখবেন সেটা আপনাকে অনেক পরিষ্কার ধারনা দেয় (উইকেটের পেছন থেকে পরিস্থিতি বুঝতে)। পাশাপাশি এখন যদি দলের চিন্তা বা কম্বিনেশন যদি অন্যরকম থাকে যেটা কিনা সদস্য হিসেবে অবশ্যই আমাকে মানিয়ে নিতে হবে, আমি চেষ্টা করি সবসময় টিম প্লেয়ার হিসেবে খেলার।’
‘আর বারবারই বলি যে তারা (টিম ম্যানেজমেন্ট) যেভাবে আমাকে দেখতে চাইবে আমিও সেভাবে সেই ভূমিকায় মানিয়ে নিতে চাই। এখন যদি তারা ব্যাটিংয়ে আমার কাছ থেকে অনেক বেশি কিছু আশা করেন তো আমি সেটাই চেষ্টা করবো।’
‘যেন এখানে ফোকাস করে দলের উপকারে আসতে পারি। আর আমি মনে করি যে একজন ব্যাক্তির চেয়ে অবশ্যই দল বড়। তো আমি ব্যাপারটাকে সেভাবেই নিচ্ছি।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)