ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রাভোদের কাছ থেকে শিক্ষা নিতে চাই সাইফউদ্দিন
বিশ্বকাপে শতভাগ উজাড় দেওয়ার প্রত্যয় সাইফউদ্দিনের-শুধু তা-ই নয়, আরব আমিরাতের উইকেটে মিডিয়াম পেসারদের ভালো করতে হলে কী করতে হবে, সাইফউদ্দিন সেই টোটকা নিচ্ছেন জাতীয় দলের কম্পিউটার অ্যানালিস্ট শ্রীনিবাস চন্দ্রশেখরনের কাছ থেকে। আরব আমিরাতে চলমান আইপিএলে বাংলাদেশের এই কম্পিউটার অ্যানালিস্ট সানরাইজার্স হায়দরাবাদের সাথে কাজ করছেন।
সাইফউদ্দিন বলেন, ‘দেখুন, মুস্তাফিজের যেমন কাটার, তাসকিন ভাইয়ের যেমন সুইং-পেস, আমার হয়ত ডিফারেন্ট ইয়র্কার… একেক পেসারের শক্তির জায়গা একেক রকম। আমি চাইলেই হয়ত ১৪০-১৩৮ গতিতে বল করতে পারব না। আমি আমার স্ট্রেন্থ অনুযায়ী কাজ করছি।’
‘আমাদের কম্পিউটার অ্যানালিস্ট শ্রীনিবাসের সাথে কথা বলছি। ব্রাভো বা আরও যে মিডিয়াম পেসাররা আইপিএলে সফল হচ্ছে তাদের ভিডিও ক্লিপস দেখে কিছুটা চেষ্টা করছি। জানি না সফল হবো কি হবো না। কিন্তু আমি আমার ওয়ার্কআউট করছি- সেটা মাঠে হোক বা রুমে অবসর সময়ে ভিডিও দেখে হোক।’
স্কিল নিয়ে কাজের পাশাপাশি সাইফউদ্দিন তাই গুরুত্ব দিচ্ছেন ভিজুয়ালাইজেশনেও। ছুটির সময়টাও বাড়িতে বসেও নিজেকে প্রস্তুত করেছেন বিশ্বকাপের জন্য। কীভাবে, তা জানা যাক সাইফউদ্দিনের মুখেই।
তিনি বলেন, ‘আমি ফেনীতে ছিলাম, কিন্তু বসে ছিলাম না। ফিটনেস ও স্কিল প্র্যাকটিস করেছি। আগেও বিশ্বকাপ খেলেছি আমি। প্রত্যেক সিরিজ ও বিশ্বকাপের আগেই রুটিন অনুযায়ী কাজ করেছি।’
‘স্কিল নিয়ে কাজ করার বিকল্প তো কিছুই নেই। মানসিকতা স্বচ্ছ রাখা গুরুত্বপূর্ণ। নিজের স্কিলের ওপর আত্মবিশ্বাস রাখা গুরুত্বপূর্ণ। বোলিংয়ের পাশাপাশি সমানতালে ব্যাটিং অনুশীলনও করেছি। সুযোগ পেলে ভালো কিছু করার ব্যাপারে আশাবাদী।’– বলেন সাইফউদ্দিন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)