ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
ক্রিকেটারদের অযথা চাপ দিয়ে লাভ নেই: সাঙ্গাকারা
১১ ম্যাচে মাত্র চার জয়ে ৮ পয়েন্ট নিয়ে আট দলের মধ্যে সপ্তম পজিশনে পড়ে আছে রাজস্থান। গ্রুপ পর্বে নিজেদের শেষ তিন ম্যাচে জয় পেলেও রাজস্থানের প্লে অফে খেলার সুযোগ কম। দলের এমন ছন্নছাড়া পারফরম্যান্সের জন্য কাউকে দোষারোপ করতে চান না টিম ডিরেক্টর কুমার সাঙ্গাকারা।
এদিন ভার্চুয়ালে শ্রীলংকান কিংবদন্তি ক্রিকেটার কুমার সাঙ্গাকারা বলেছেন, হারজিত খেলারই অংশ। কোনো দিন খারাপ খেলেও দল জিততে পারে আবার কোনো দিন ভালো খেলেও প্রত্যাশিত ফল পাওয়া যায় না। পরাজয়ের জন্য কাউকে দোষারোপ করতে চাই না। রাজস্থান রয়্যালস এমন ফ্র্যাঞ্চাইজি নয় যে, ক্রিকেটারদের দোষারোপ করবে।
শ্রীলংকার হয়ে রেকর্ড সর্বোচ্চ রান সংগ্রহ করা এই কিংবদন্তি ব্যাটসম্যান আরও বলেছেন, প্রত্যেকে জানে, আমরা কতটা বন্ধুর মতো একে অন্যের সঙ্গে মিশি। আগামী তিন ম্যাচ জয়ে এবারের আইপিএল শেষ করা আমাদের লক্ষ্য। দলের জয়ে নিজেদের সেরাটা দিতে হবে। পরিশ্রমে কোনো ঘাটতি দেখতে পাবেন না।
সাঙ্গাকারা আরও বলেছেন, রাজস্থান রয়েলস ঐক্যবদ্ধ হতে শেখায়। এখানে কেউ বড় নয়, আবার কেউ ছোট নই। সবার গুরুত্ব সমান। ক্রিকেটারদের ওপর অযথা চাপ তৈরি করে লাভ নেই। ক্রিকেট একেবারেই সহজ খেলা নয়। খুবই কঠিন। যতটা সম্ভব ক্রিকেটারদের মাথার ওপর থেকে চাপ হালকা করে দিতে হয়। কোচ অথবা ডিরেক্টর হিসেবে এটাই আমাদের দায়িত্ব। সবাই যেন মাথা ঠাণ্ডা রেখে সেরা ক্রিকেট উপহার দিতে পারে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)