ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
চরম দু:সংবাদ : হুট করেই আইপিএল ছেড়ে চলে যাচ্ছেন গেইল
আমিরশাহি পর্বে মাত্র দুটো ম্যাচে খেলেছিলেন গেইল। তবে আসন্ন বিশ্বকাপের কথা মাথায় রেখে নিজেকে সরিয়ে নিলেন ক্যারিবীয় তারকা। অতিমারীর আবহে টানা বায়ো বাবলে কাটাতে হচ্ছে ক্রিকেটারদের। যা মানসিক এবং শারীরিকভাবে ক্রিকেটারদের কাছে বেশ চ্যালেঞ্জিং।
আইপিএলে খেলতে আসার আগে গেইল ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের বায়ো বাবলে ছিলেন। বিশ্বকাপের সময় নতুন করে আবার বায়ো বাবলে কাটাতে হবে তাঁকে। সেই চাপ সহ্য করতে না পেরেই আপাতত নিজেকে তরতাজা রাখার লক্ষ্যে বায়ো বাবল ছাড়লেন গেইল। এমনটাই বলা হয়েছে। পাঞ্জাব কিংসের পাঠানো প্রেস বিবৃতিতে গেইল জানিয়েছেন, “গত কয়েক মাসে জাতীয় দলের বাবল, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের বাবল এবং তারপরে আইপিএলে কাটাতে হয়েছে।
নিজেকে মানসিক, শারীরিকভাবে তরতাজা করার প্রয়োজন ছিল। টি২০ ওয়ার্ল্ড কাপ ওয়েস্ট ইন্ডিজকে সাহায্য করতে চাই। সেই কারণেই দুবাইয়ে ব্রেক নিলাম। আমাকে সময় দেওয়ার জন্য পাঞ্জাব কিংসকে ধন্যবাদ। টুর্নামেন্টে পাঞ্জাবের জন্য আমার শুভেচ্ছা সবসময় থাকবে। আসন্ন ম্যাচগুলোয় দল ভাল করবে, আশা করি।”
হেড কোচ অনিল কুম্বলে জানিয়েছেন, দল তাঁর সিদ্ধান্তকে সম্মান জানায়। “গেইলের বিরুদ্ধে যেমন খেলেছি, তেমন পাঞ্জাব কিংসে ওঁকে কোচিংও করিয়েছি। যত বছর ওঁকে কাছ থেকে দেখেছি, সেই অভিজ্ঞতা থেকে বলতে পারি, ও একদম পেশাদার। টি২০ বিশ্বকাপের জন্য নিজেকে প্রস্তুত করার সিদ্ধান্তকে দল সম্মান জানায়।” জানিয়েছেন জাম্বো।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)