ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
স্যোশাল মিডিয়াই কোহলিকে নিয়ে মিথ্যাচার ক্ষেপে গিয়ে যোগ্য জবাব দিলো বিসিসিআই
কোহলিকে নিয়ে 'ফালতু খবর' বন্ধের আহ্বান বিসিসিআইয়ের
সমালোচনার তীর সামলাতে বোর্ডকে ঢাল হিসেবে পেলেন কোহলি।কোহলি টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়ার ঘোষণার পর গণমাধ্যমে বারবার প্রচার হতে থাকে- দলে কোহলিকে নিয়ে বিদ্রোহী অবস্থান অন্যান্য ক্রিকেটারদের। এর জেরেই নাকি টি-টোয়েন্টির নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান।
সম্প্রতি চাউর হয়- ভারতের কয়েকজন গুরুত্বপূর্ণ ক্রিকেটার নাকি কোহলির বিরুদ্ধে নালিশ করেছেন বিসিসিআইয়ের কাছে। অবশেষে এই ইস্যুতে নীরবতা ভেঙেছে বিসিসিআই।
বিসিসিআইয়ের ট্রেজারার অরুণ ধুমাল টাইমস অব ইন্ডিয়াকে বলেন, ‘মিডিয়া এসব ফালতু লেখা বন্ধ করুক। আমি অন রেকর্ড একটা কথা বলতে চাই- কোনো ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলির বিরুদ্ধে বিসিসিআইয়ের কাছে মৌখিক বা লিখিত অভিযোগ করেনি।’
এদিকে ভারতীয় গণমাধ্যমে খবর বেরিয়েছিল- ভারতের বিশ্বকাপ দলে নাকি পরিবর্তন আনার কথা ভাবছে বিসিসিআই। এই কথাও ভুল বলে দাবি করেছেন অরুণ।
দীর্ঘ সময় ধরেই কোহলিকে নিয়ে দলের অন্যদের অসন্তোষের আঁচ করছে ভারতীয় গণমাধ্যম। ফাইল ছবিতার ভাষায়, ‘বিসিসিআই এভাবে প্রতিটি ভুল রিপোর্টের উত্তর দেবে না। আবার একদিন দেখলাম কোথায় জানি একটা লেখা হয়েছে- ভারতের বিশ্বকাপ দলে নাকি পরিবর্তন হবে। কে বলেছে এটা?’
‘এই ধরনের খবরের কোনো সত্যতা নেই। এরকম কিছুই ঘটেনি। এগুলো নেহায়েত সংবাদমাধ্যমের তৈরি করা খবর। এই নিয়ে বিসিসিআইয়ের মধ্যে কোনো আলোচনাই হয়নি।’– বলেন তিনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)