ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
সবার আগে প্লে-অফ নিশ্চিত করলো চেন্নাই, দেখেনিন সর্বশেষ আইপিএল পয়েন্ট টেবিল
টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে সাত উইকেটে ১৩৪ রান তোলে হায়দরাবাদ। সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ম্যাচটা শেষ ওভারে টেনে নিয়ে যায় চেন্নাই। শেষাবধি চার উইকেট হারিয়ে দুই বল বাকি থাকতে জয় তুলে নেন ধোনি অ্যান্ড কোং। বল হাতে আগুন ঝরিয়ে ম্যাচ সেরা হয়েছেন চেন্নাইর পেসার জস হ্যাজলউড।
চার ওভারে ২৪ রানে তিন উইকেট নিয়েছেন অস্ট্রেলিয়ান তারকা। চার ওভারে ১৭ রানের বিনিময়ে দুই উইকেট নেওয়া ডোয়াইন ব্রাভো-ও অবশ্য ম্যাচ সেরার দাবি রাখেন। এই দুজনের দারুণ বোলিংয়ের কারণেই মূলত বেশিদূর এগোতে পারেন হায়দরাবাদ। দুই পেসারের চাপে ইনিংসের শুরু থেকেই উইকেট খোয়াতে থাকে অরেঞ্জ আর্মিরা।
উইকেটের লাগাম টানার প্রভাব পড়ে তাদের রানের চাকায়। কমে আসে রানের গতি। থিতু হওয়া প্রায়সব ব্যাটসম্যান ব্যাট করেছেন প্রস্তর যুগের। ৪৬ বলে সর্বোচ্চ ৪৪ রান করেছেন ঋদ্ধিমান সাহা। দলের আর করতে পারেননি কুড়ি রানও। সমান ১৮ রান করেছেন অভিষেক শর্মা ও আব্দুল সামাদ। শেষ দিকে ১৭ রান আসে রশিদ খানের ব্যাট থেকে।

মামুলি লক্ষ্যে ব্যাট করতে নেমে চেন্নাইকে দারুণ সূচনা এনে দেন দুই ওপেনার রুতুরাজ গায়কোয়াড় ও ফ্যাফ ডু প্লেসি। দুজনই অবশ্য ফিরেছেন হাফসেঞ্চুরির আভাস নিয়ে। গায়কোয়াড় ৪৫ এবং ডু প্লেসি ৪১ রানে আউট হন। মঈন আলি ১৭ রান করেন। ইংলিশ অলরাউন্ডারের সমান রানে অজেয় থাকেন আম্বাতি রায়ডু। ১৪ রানে অপরাজিত থাকেন ধোনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)