ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ : একটি কারনে আইপিএল ছাড়লেন গেইল
চলতি মাসে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য নিজেকে সতেজ রাখতেই মূলত হুট করে আইপিএল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন দ্য ইউনিভার্স বস। ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দল, সিপিএল ও আইপিএল মিলে টানা অনেকদিন ধরেই জৈব সুরক্ষা বলয়ের মধ্যে রয়েছেন তিনি। সেই ধকল কাটাতেই কিছুদিন থাকতে চাইছেন বাইরে।
এক বিবৃতিতে গেইল বলেছেন, ‘গত কয়েক মাস ধরে আমি ওয়েস্ট ইন্ডিজ, সিপিএল ও আইপিএলের বায়ো বাবলের মধ্যে রয়েছি। এখন আমি মানসিকভাবে নিজেকে সতেজ ও পুনরায় চাঙা করতে চাই। আমি এখন ওয়েস্ট ইন্ডিজকে বিশ্বকাপ জেতানোর দিকে মনোযোগ দিতে চাই।’
‘তাই দুবাইয়ে কিছুদিনের বিরতিতে নিতে চাই। পাঞ্জাব কিংসকে ধন্যবাদ দিতে চাই, আমার অনুরোধ রেখে ছুটি দেয়ায়। আমার শুভকামনা ও শুভেচ্ছা সবসময় দলের সঙ্গে থাকবে। আসন্ন ম্যাচগুলোর জন্য দলকে শুভকামনা জানাই।’
চলতি বছর এখন পর্যন্ত চার দলের হয়ে ৩৭টি কুড়ি ওভারের ম্যাচ খেলেছেন গেইল। তার চেয়ে বেশি ম্যাচ খেলেছেন মাত্র ছয়জন ক্রিকেটার। আরব আমিরাতে আইপিএলের দ্বিতীয় পর্বে পাঞ্জাবের তিন ম্যাচের মধ্যে দুইটিতে খেলেছেন ৪২ বছর বয়সী গেইল।
আগামী ১৭ অক্টোবর ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলে সঙ্গে যোগ দেবেন গেইল। তার আগপর্যন্ত দুবাইয়েই ছুটি কাটাবেন তিনি।
পাঞ্জাবের কোচ অনিল কুম্বলে বলেছেন, ‘আমি গেইলের বিপক্ষে খেলেছি এবং পাঞ্জাব কিংসে তাকে কোচিংও করিয়েছি। যত বছর ধরে তাকে আমি চিনি, তাকে সবসময়ই পেশাদার এবং দলের প্রতি শ্রদ্ধাশীল হিসেবেই দেখেছি। আমরা তার টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য প্রস্তুতি নেয়ার সিদ্ধান্তকে সম্মান জানাই।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)