ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

ম্যাচ সুপার ওভারে গেলেও দু:সংবাদ টা দিয়েই দিলেন তামিম

২০২১ সেপ্টেম্বর ৩০ ১৮:৪১:৪৬

ম্যাচ সুপার ওভারে গেলেও দু:সংবাদ টা দিয়েই দিলেন তামিম

নিজেকে ফিরে পাওয়ার মিশনে তামিম ব্যর্থ হলেও তার দলের হার বাঁচিয়েছেন উপুল থারাঙ্গা। শ্রীলঙ্কান ব্যাটসম্যানের অপরাজিত হাফসেঞ্চুরিতে শ্বাসরুদ্ধকর ম্যাচটি শেষ হয় টাই-এ। নেপালের কীর্তিপুরে ত্রিভুবন ইউনিভার্সিটি আন্তর্জাতিক ক্রিকেট গ্রাউন্ডে সানদুন ভিরাক্কোডি হাফসেঞ্চুরিতে ললিতপুর ৭ উইকেট হারিয়ে ১৭৭ রান করে। জবাবে তামিমের ভাইরাহাওয়ারও থারাঙ্গার ঝড়ো ইনিংসে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে করে ১৭৭ রান। ফল নিষ্পত্তির জন্য সুপার ওভার হয়নি আলোর স্বল্পতার কারণে। তাই ম্যাচটি হয় টাই।

১৭৮ রানের কঠিন লক্ষ্যে জিততে ওপেনিংয়ে ভালো শুরুর প্রয়োজন ছিল ভাইরাহাওয়া। কিন্তু তামিম ও প্রদীপ আইরি শুরুটা ভালো করতে পারেননি। তামিমকে নিয়ে প্রত্যাশা থাকা স্বাভাবিক। যদিও বাংলাদেশি ওপেনার প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ।

আগের ম্যাচে ১২ রানে আউট হওয়ার পর আজ ১৪ রানে আউট হয়েছেন তামিম। ১৬ বলে ৩ চারে তামিম নিজের ইনিংসটি সাজিয়েছেন। তারপরও ভাইরাহাওয়াকে এতদূর নিয়ে আসার পেছনে বড় ভূমিকা থারাঙ্গার। ৪৪ বলে ৬ চার ও ৩ ছক্কায় অপরাজিত ৬৭ রানের ইনিংস খেলেছেন তিনি।

এর আগে সানদুন ভিরাক্কোডির হাফসেঞ্চুরিতে (৫৮) ৭ উইকেট হারিয়ে ১৭৭ রান সংগ্রহ করে ললিতপুর।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত