ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
৪ ওভারে ৫০ রান, ১৬ কোটির মরিসকে নিয়ে হতাশ হয়ে যা বললেন সাঙ্গাকারা
আইপিএলের এবারের আসরে মরিস রাজস্থান রয়্যলসের সবচেয়ে দামি ক্রিকেটার, এমনকি আইপিএলেরও। তাই তার কাছে প্রত্যাশাটাও একটু বেশি। কিন্তু টিম ম্যানেজমেন্টের আস্থার সেই প্রতিদান দিতে ব্যার্থ এই প্রোটিয়া অলরাউন্ডার।
এবারের আসরে প্রথম পর্বে ভালো শুরু করলেও সেই ফর্ম টেনে আনতে পারেননি আরব আমিরাত পর্বে।
এই পর্বে ব্যাট-বল দুই জায়গাতেই ব্যার্থ হয়েছেন তিনি। আসরে এখনও পর্যন্ত ১০ ম্যাচ খেলে শিকার করেছেন ১৪ উইকেট যেখানে তার ইকোনোমি ৯.৪০। আর ব্যাট হাতে ১০ ম্যাচে করতে পেরেছেন মোট ৬৭ রান।
তার এই অফফর্ম ভাবাচ্ছে রাজস্থান টিম ম্যানেজমেন্টকে। বুধবারের (২৯ সেপ্টেম্বর) ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে তার কোটার শেষ ওভারে দিয়েছেন ২১ রান। সাঙ্গাকারা মনে করছেন, এখানেই জয়ের আশা শেষ হয়ে যায়নি তাদের।
মরিস প্রসঙ্গে সাঙ্গাকারা বলেন, ‘আসরের প্রথম পর্বে দারুণ পারফর্ম করেছিল মরিস কিন্তু আরব আমিরাত পর্বে সে প্রত্যাশা অনুযায়ী খেলতে পারছে না। সে নিজেও এটা বুঝতে পারছে। চার ওভারে ৫০ রান দিয়েছে, তার শেষ ওভার ছিল টার্নিং পয়েন্ট এবং আমরা সেখানেই ম্যাচ থেকে ছিটকে পড়েছি।’
তিনি আরও বলেন, ‘কিছু কিছু ম্যাচে মরিস দুর্দান্ত পারফর্ম করেছে। পরবর্তী ম্যাচে আমরা ভেবে-চিন্তে একাদশ সাজাব। প্রতিপক্ষের শক্তিমত্তা বিচার করেই ক্রিকেটারদের একাদশে রাখা হবে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)