ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
অশ্বিনই কেন বারবার এরকম জঘন্য কাজ করে,শেন ওয়ার্ন
কেকেআরের বিরুদ্ধে দিল্লির ইনিংসের শেষ ওভারে প্রথমে টিম সিউদি- অশ্বিন এবং তারপর অশ্বিন-ইয়ন মর্গ্যান কথা কাটাকাটিতে মাঝ পিচে জড়িয়ে পড়ে। আদপে তার আগের বলেই রাহুল ত্রিপাঠীর ছোড়া বল, ঋষভ পন্তের ব্যাটে লাগা সত্ত্বেও অশ্বিন রান নিতে ছোটেন।
এই ঘটনায় দৃশ্যতই নাইট অধিনায়ক খুশি ছিলেন না, যা নিয়েই ঝামেলার সূত্রপাত। সাধারণত ব্যাটারের গায়ে বা ব্যাটে ফিল্ডারের বল লাগলে রান নিতে দেখা যায়না। ঘটনাকে ক্রিকেটীয় স্পিরিটের পরিপন্থী হিসাবেই ধরা হয়। তবে অশ্বিন এক্ষেত্রে সেই গুরুত্ব দেননি।
গোটা ঘটনায় অশ্বিনের তীব্র নিন্দা করে ঘটনাটিকে লজ্জাজনক বলে জানান শেন ওয়ার্ন। নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে অজি কিংবদন্তী স্পিনার এই ঘটনার বিষয়ে নিজের মতামত প্রকাশ করে জানান, ‘বিশ্বের এই ঘটনা নিয়ে দু’ভাগে ভাগ হওয়ার কোন মানে হয়না। গোটা ব্যাপারটা খুবই সহজ। এটা একটা জঘন্য কাজ এবং এটা কোনদিনও হওয়া উচিত নয়। আবারও কেন অশ্বিনকেই সেই মানুষটা হতে হল? আমার মতে ইয়ন মর্গ্যান যা করেছে ঠিক করেছে এবং ওর রাগ হওয়াটা স্বাভাবিক।’
স্পষ্টতই অজি কিংবদন্তী এই ঘটনার পর পুনরায় অশ্বিনের মানকাডিং প্রসঙ্গ টেনে এনে তাঁর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। ওয়ার্ন অশ্বিনকে ভর্ৎসনা করলেও নাইট অধিনায়ক মর্গ্যান কিন্তু এই বিষয়ে বিস্তারিত কিছু জানাতে চাননি। নিজের বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে সুকৌশলে তিনি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রশ্নটি এড়িয়ে যান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)