ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
ওরে ব্যাটিং ঝড় : মুমিনুল হকের সেঞ্চুরিতে গড়ছে রানের পাহাড়
এদিন প্রথমে ব্যাটিং করতে নেমে শুরু থেকেই আগ্রসী ব্যাট চালাতে থাকেন বাংলাদেশ ‘এ’ দলের দুই ওপেনার মুমিনুল হক সৌরভ ও নাজমুল হোসেন শান্ত। এইচপি দলের বোলারদের তুলোধুনো করে এদিন উদ্বোধনী জুটিতেই বড় সংগ্রহের ইঙ্গিত দেয় মুমিনুল হকের দল।
এই দুই ওপেনার প্রথম জুটিতেই স্কোরবোর্ডে জমা করে ১৫৪ রান। ওপেনিংয়ে দুর্দান্ত এই জুটি বিচ্ছিন্ন হয় ৮৬ বল মোকাবেলা করে ৬৭ রান করা নাজমুল হোসেন শান্ত ক্যাচ আউট হয়ে সাজঘরে ফিরে গেলে।
শান্ত প্যাভিলিয়নের পথ ধরলেও আরেক অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিমকে নিয়ে ধীরে ধীরে শতকের দিকে এগিয়ে যেতে থাকেন অধিনায়ক মুমিনুল হক। এদিন মাত্র ১০৩ বল মোকাবেলা করেই শতকের দেখা পেয়ে যান বাঁহাতি এই ব্যাটসম্যান। শেষ খবর পাওয়া পর্যন্ত (প্রতিবেদন লেখার সময়) বাংলাদেশ ‘এ’ দলের সংগ্রহ ৩৮ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ২১৫ রান।
এখন পর্যন্ত ক্রিজে মুমিনুল হক অপরাজিত আছেন ১১২ বল মোকাবেলায় ১১২ রানে এবং মুশফিকুর রহিম অপরাজিত আছেন ৩১ বল মোকাবেলায় ব্যক্তিগত ৩১ রানে নিয়ে।
এক নজরে দেখে নেয়া যাক দ্বিতীয় ওয়ানডে ম্যাচে দুই দলের একাদশ
বাংলাদেশ ‘এ’ দলের স্কোয়াড : মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ মিঠুন, ইরফান শুক্কুর, নাইম হাসান, এবাদত হোসেন চৌধুরী, কামরুল ইসলাম রাব্বি, ও ইমরুল কায়েস, মোসাদ্দেক হোসেন সৈকত, তাইজুল ইসলাম।
বিসিবি হাই পারফরম্যান্স স্কোয়াড : তানজিদ হাসান তামিম, মোহাম্মদ পারভেজ হোসেন ইমন, ইয়াসির আলি, শাহাদাত হোসেন দিপু, তৌহিদ হৃদয়, আকবর আলি (অধিনায়ক), শামিম পাটোয়ারি, আমিনুল ইসলাম বিপ্লব, সুমন খান, রেজাউর রহমান, রুহেল মিয়া।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)